চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের চাপে কোয়ারেন্টাইন নীতি বদলালো যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অবশেষে ভারতের চাপে যুক্তরাজ্যে প্রবেশের পর পুরোপুরি ভ্যাকসিনগ্রহীতা ভারতীয়দের কোয়ারেন্টাইন দরকার হবে না বলে জানিয়েছে যুক্তরাজ্য।

যারা কোভিশিল্ড বা যুক্তরাজ্য অনুমোদিত অন্য কোনো ভ্যাকসিন নিয়েছে সেসব ভারতীয়দের ১১ অক্টোবর থেকে যুক্তরাজ্যে পৌঁছে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার অ্যালেক্স এলিস বৃহস্পতিবার বলেন, এটাকে কোভিড-১৯ কোয়ারেন্টাইন বিধিমালার অনুপযুক্ত প্রয়োগ বলে মনে করা হয়েছিল, সেটার সমাপ্তি হলো।

টুইট বার্তায় এলিস বলেন, যেসব ভারতীয় কোভিশিল্ড বা যুক্তরাজ্য অনুমোদিত ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন যুক্তরাজ্য সফরে তাদের জন্য কোনো কোয়ারেন্টাইন প্রযোজ্য হবে না। গত মাসে ঘনিষ্ঠভাবে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ।

কোভিশিল্ড ভ্যাকসিনের অনুমোদন নিয়ে টানাপোড়েনের মধ্যে ২৭ সেপ্টেম্বর যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে ভারতের নাগরিকদের জন্য ১০ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে ব্রিটেনের সরকার। প্রথমে স্বীকৃতি না দিলেও পরে কোভিশিল্ডকে অনুমোদন দেয় ব্রিটেন। তবে এই ভ্যাকসিন নেওয়ার পরও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে।

চলতি বছর ১৬ জানুয়ারি থেকে গণটিকাদান কর্মসূচি শুরু করে ভারত। এই কর্মসূচিতে মূলত ব্যবহার করা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভারতীয় সংস্করণ কোভিশিল্ড এবং ভারতের নিজস্ব করোনা ভ্যাকসিন কোভ্যাক্সিন।

Reneta

কোভিশিল্ড ভ্যাকসিনটি প্রস্তুত করছে ভারতভিত্তিক বিশ্বের সর্ববৃহৎ ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। কিন্তু এই ভ্যাকসিনকে ভ্রমণের জন্য অনুমোদিত ভ্যাকসিনের তালিকা থেকে বাদ দিয়ে তীব্র সমালোচনায় পড়ে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যের তৈরি নিয়মকে ‘বৈষম্যমূলক’ হিসেবে উল্লেখ করে পুরোপুরি ভ্যাকসিন গ্রহীতাদের স্বেচ্ছা কোয়ারেন্টাইন বাধ্যবাধকতা তুলে দেওয়ার আহ্বান জানায় ভারত।

এমন সমালোচনার মুখে বিদেশ ভ্রমণ নির্দেশিকা সংশোধন করে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ভারতীয় সংস্করণকে অনুমোদিত করোনাভ্যাকসিন ডোজ হিসেবে উল্লেখ করে যুক্তরাজ্য। তবে ১০ কোয়ারেন্টাইন বাধ্যতামূলক রাখা হয়।

যুক্তরাজ্য সরকার এই সিদ্ধান্ত নেওয়ার চার দিনের মধ্যেই পাল্টা হিসেবে সে দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন নীতিতে পরিবর্তন আনে ভারত।

নতুন করা নিয়মে, যুক্তরাজ্যের কোনো নাগরিক ভারতে প্রবেশ করলেই তাকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ৪ অক্টোবর থেকে এ নিয়ম কার্যকর হয়। তারপরই আবার যুক্তরাজ্য নতুন এই সিদ্ধান্তের কথা জানালো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকোয়ারেন্টাইনভারতীয়ভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঐতিহ্যবাহী যশোর স্টিচের উন্নয়ন এবং বাজারজাতকরণ নিয়ে ওয়েবিনার

পরবর্তী

আইন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি বিএনপির

পরবর্তী
নির্বাচন কমিশন

আইন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি বিএনপির

দক্ষিণ চীন সাগরে অজ্ঞাত বস্তুর সঙ্গে মার্কিন সাবমেরিনের সংঘর্ষ

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT