চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়

সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়

সম্ভাবনা জাগিয়েও হল না। শিরোপার খুব কাছে থেকে ফিরতে হল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে শিরোপার মঞ্চে ৬ উইকেটে হেরে গেছে টাইগার যুবারা।

রোববার হোভে শুরুতে ব্যাট করে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত এক সেঞ্চুরিতে নির্ধারিত ওভারের শেষ বলে অলআউট হওয়ার পথে ২৬১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই গড়েছিল বাংলাদেশের যুবারা। ভারতের যুবারা সেটি টপকে গেছে ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই।

সাসেক্স কাউন্টির মাঠে এদিন ত্রিদেশীয় সিরিজে নিজেদের সর্বোচ্চ রান তুলেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক আকবর আলী। সর্বোচ্চ ১০৯ রান করেন মাহমুদুল। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ এসেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে।

ব্যাটে নেমে তানজিদ হাসান ও পারভেজ হোসেন উদ্বোধনীতেই ৫৮ রান তুলে ফেলেন। ২৬ করে তানজিদ ফিরলে ভাঙে জুটি।

পরে দ্বিতীয় উইকেটে মাহমুদুল ও পারভেজ ৬৫ রানের আরেকটি কার্যকরী জুটি গড়েন। পারভেজ ৭ চার ও ৩ ছয়ে ৬৪ বলে ৬০ করে সাজঘরে হাঁটা দেন।

মাহমুদুল ইনিংস টেনেছেন একেবারে শেষ পর্যন্ত। ইনিংসের শেষ বলে রানআউটে ফেরার সময় ডানহাতি ব্যাটসম্যানের নামের পাশে ১০৯ রান। ৯ চার ও এক ছক্কায় ১৩৪ বলের ইনিংস।

Reneta

বাকিদের মধ্যে বলার মতো ৩২ এসেছে শামিম হোসেনের ব্যাটে।

জবাব দিতে নেমে উদ্বোধনীতে শতরানের জুটি গড়েন জেইশওয়াল ও সাক্সেনা। সাক্সেনা ৫৫ করে রাকিবুলকে রিটার্ন ক্যাচ দিলে ভাঙে ১০৪ রানের জুটি। আকবরের ক্যাচ বানিয়ে রাকিবুলই পরে ফেরান আরেক ওপেনার জেইশওয়ালকে (৫০)।

তিনে নামা অধিনায়ক প্রিয়াম গার্গ ৭৩ করে পথের কাঁটা হয়ে থাকেন। জুরেলের সঙ্গে ১০৯ রানের জুটি গড়ে আসলে ম্যাচটাই বের করে নেন ভারতের যুব অধিনায়ক।

জুরেল ম্যাচ শেষ করেই মাঠ ছেড়েছেন। ৫৯ রানের অপরাজিত ইনিংস তার।

ইংলিশ কন্ডিশনে দারুণ খেলে কেবল শিরোপাটাই জেতা হল না বাংলাদেশের যুবাদের। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার আগে ফাইনালে উঠেছিলেন আকবররা। গ্রুপপর্বে শীর্ষে ছিলেন। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল ভারত। স্বাগতিক ইংল্যান্ডের তো বেহাল দশা, ৫ পয়েন্ট। গ্রুপপর্বে চারবারের দেখায় দুটি ম্যাচে ফল আসতে দেয়নি বৃষ্টি, আর একটি করে জয় ছিল বাংলাদেশ ও ভারতের। শিরোপার মঞ্চে আসল কাজটা করে ভারতের যুবারাই শেষে এগিয়ে থাকল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডার আলবার্টায় ভয়াবহ ঘূর্ণিঝড়, আহত ৩

জুলাই ১০, ২০২৬

চট্টগ্রাম জেলা প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT