চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের কাছে শিরোপার স্বপ্ন ভাঙল ‘৯ জনে’র বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ভারতের কাছে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে খালি হাতে ফিরছে বাংলাদেশ।

প্রথম ৪৫ মিনিটের মধ্যেই লাল কার্ড দেখেন বাংলাদেশের দুই আর ভারতের এক খেলোয়াড়। এরপরও ৯ জনের দল নিয়ে অসম্ভব কিছু করার স্বপ্নই দেখাচ্ছিল বাংলাদেশ। কিন্তু শেষ সময়ের গোলে ভাঙে হৃদয়!

কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে খেলা শুরুর দ্বিতীয় মিনিটের মাথায় ভারত এগিয়ে যায় বিক্রম সিংয়ের গোলে। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে যখন মরিয়া বাংলাদেশ, তখনই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা!

ম্যাচের ২০ মিনিটের সময় এক ফাউলকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন দুদলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত উত্তেজনা স্তিমিত হয়েছে ঠিকই, কিন্তু দুদলকেই হারাতে হয়েছে একজন করে খেলোয়াড়। বাংলাদেশের হয়ে মিডফিল্ডার ফাহিম মোর্শেদ ও ভারতের গুরক্রিত দেখেন লাল কার্ড।

১০ জন করে নিয়ে ভালোই চলছিল খেলা। এর মাঝে ৪০ মিনিটে গোল শোধ দিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান ইয়াসিন আরাফাত। ভারত ডি-বক্সে জটলার সুযোগে দারুণ এক শটে গোল করেন বাংলাদেশ অধিনায়ক।

কিন্তু গোল করে উত্তেজনা ধরে রাখতে না পারার খেসারত দিতে হয়েছে ইয়াসিনকে। গোল উদযাপনের সময় জার্সি মাথা পর্যন্ত তুলেছিলেন। তাতেই ঘটে সর্বনাশ। আগের এক হলুদ কার্ডের সঙ্গে আরেক কার্ড যোগ করে তাকে মাঠের বাইরে পাঠান রেফারি। প্রথমার্ধেই ৯ জনের দলে পরিণত হয় বাংলাদেশ।

Reneta

দ্বিতীয়ার্ধে এই দল নিয়েই ভারতের সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছিল বাংলাদেশ। গোলরক্ষক শান্ত কুমার রায়ের দৃঢ়তায় যখন ক্রমেই টাইব্রেকের দিকে এগোচ্ছিল ম্যাচ, তখনই ভাঙে স্বপ্ন।

ম্যাচের অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে রবির শট বাংলাদেশের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালে সাফের শিরোপা অধরা থেকে যায় লাল-সবুজ যুবাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা

পরবর্তী

নেপালি ঝড়ে চুরমার টি-টুয়েন্টির বহু রেকর্ড

পরবর্তী

নেপালি ঝড়ে চুরমার টি-টুয়েন্টির বহু রেকর্ড

মানিকগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র হত্যা মামলায় দু'জনের দণ্ড

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT