চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উপরাষ্ট্রপতির প্রশংসা পেলেন মহেশ বাবু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৯
বিনোদন
A A

মহেশ বাবুর ক্যারিয়ারের ২৫ তম ছবি ‘মহর্ষি’ চলছে ভারতের প্রেক্ষাগৃহগুলোতে। ছবিতে মহেশ বাবুর অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। এবার ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর প্রশংসা পেলেন মহেশ বাবু।

মহেশ বাবুর অসাধারণ অভিনয়ের জন্য ভেঙ্কাইয়া নাইডু তাকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভেঙ্কাইয়া নাইডু লিখেছেন, ‘গ্রামের প্রেক্ষাপটে করা এই ছবিতে কৃষকের খামার সংরক্ষণের গুরুত্ব এবং প্রবীণ কৃষকদের সাহায্য করার বিষয়টি দেখানো হয়েছে। মহর্ষি একটি মনে রাখার মতো ছবি যা সবার দেখা উচিত। এটি গ্রামীণ জনসংখ্যার গুরুত্ব এবং কৃষির প্রয়োজনীয়তাকে তুলে ধরে।’

টুইটারে রিটুইট করে মহেশ বাবু লিখেছেন, ‘স্যার… আমার এবং আমার পুরো টিমের জন্য এটা অনেক সম্মানের। এর থেকে ভাল কিছু হতে পারেনা। ধন্যবাদ স্যার, আপনার কথাগুলো আমাদেরকে মহর্ষির মতো আরও অনেক ছবি তৈরি করতে অনুপ্রাণিত করবে। টিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মহর্ষি ছবিতে মহেশ বাবু একজন ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন যিনি নিজের গ্রামে ফিরে যান এবং দরিদ্র ও ভূমিহীন কৃষকদের আস্থার পাত্রে পরিণত হয়ে যান। ৯ মে মুক্তি পাওয়া ছবিটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে এবং ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে। ডেকান ক্রনিকল

కుటుంబ సభ్యులతో కలిసి ఈరోజు ‘మహర్షి’ చిత్రాన్ని చూడడం జరిగింది. గ్రామీణ ఇతివృత్తంతో, వ్యవసాయ పరిరక్షణను, అన్నదాతలకు అండగా నిలబడాల్సిన ఆవశ్యకతను తెలియజేసిన ప్రబోధాత్మక చిత్రం. ప్రతి ఒక్కరూ చూడదగిన మంచి సినిమా @directorvamshi @urstrulyMahesh #Maharshi pic.twitter.com/PLG1lFCllY

— VicePresidentOfIndia (@VPSecretariat) May 14, 2019

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহেশ বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল চীনের নৌবাহিনী

জুলাই ৬, ২০২৬

বেতনের ১০ শতাংশ গরীবদের জন্য সরকারি কোষাগারে দিচ্ছেন প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে তেহরানে লাখো মানুষের ঢল

জুলাই ৬, ২০২৬

মাশরাফীর রেকর্ড ভাঙলেন নাহিদ, অলআউট জিম্বাবুয়ে

জুলাই ৬, ২০২৬

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত’, বিতর্কিত পোস্টে নতুন উত্তেজনা ছড়ালেন ট্রাম্প

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT