চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের অনুরোধে পেছাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। যার দশম আসর গড়াবে বাংলাদেশের মাটিতে। টুর্নামেন্ট শুরুর নির্ধারিত তারিখ আগামী ২৫ ডিসেম্বরে। কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনুরোধে দুই সপ্তাহ পেছাচ্ছে সাফের এই আসরটি।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ডিসেম্বরের শেষে শুরুর কথা থাকলেও দুই সপ্তাহ পেছাতে পারে সাফ, তবে এখনও অফিশিয়াল কোন সিদ্ধান্ত হয়নি।

মূলত অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের কারণে জটিলতায় পড়া ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) সূচির প্রভাবেই সাফের এই পরিবর্তন হতে যাচ্ছে। আইএসএল আগামী ৩ অক্টোবর শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তার আগে ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসবে। এজন্য পেছাতে পারে আইএসএল। আর টুর্নামেন্টটি পেছালে পিছিয়ে যাবে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাফের সূচিও।

আনোয়ারুল হক হেলাল বললেন, ‘অক্টোবরে ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হবে। বিশ্বকাপের ৬টা স্টেডিয়াম আইএসলের ভেন্যুর সঙ্গে মিলে গেছে। ওরা তো আইএসএল আগে শুরু করতে পারবে না। স্টেডিয়াম পাবে না। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শেষ হওয়ার পর ওরা তাই আইএসএল শুরু করবে। অক্টোবরে শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে শেষ হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। সেটি বোধহয় হচ্ছে না। তাদের ফেডারেশন আমাদের অনুরোধ করেছে একটু দেরিতে সাফ শুরু করা যায় কিনা। তাই দুই সপ্তাহ পেছাতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ। পেছালে সেটি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু করার পরিকল্পনা রয়েছে।’

সাফের সেক্রেটারি চান ভারতকে রেখেই আসরটি শুরু করতে। ভারতকে ছাড়া আয়োজন করতে গেলে আর্থিক ক্ষতির শঙ্কা থাকবে এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের ফেডারেশন চেষ্টা করবে আইএসএলকে হ্যাম্পার না করে তাদের প্লেয়ারকে সাফে পাঠাতে। আমার মনে হয় আইএসএলের ক্লাবগুলো প্লেয়ারদের ছাড়তে ফেডারেশনের প্রস্তাবে রাজি হবে না। আবার ভারত ছাড়া অর্থনৈতিক ব্যাপারগুলো ঠিক রেখে সাফের আয়োজনও সম্ভব না। সব দিক ঠিক রেখে আমরা দেখছি কী করা যায়।’

বাংলাদেশ তৃতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ২০০৩ সালে প্রথম আয়োজক হয়ে শিরোপা জিতেছিল লাল-সবুজরা। দ্বিতীয়বার ২০০৯ সালে বাংলাদেশ সাফের আয়োজক হয়েছিল। সেবার ফাইনালে উঠতেই ব্যর্থ হয় স্বাগতিকরা। সবশেষ তিন আসরে বাংলাদেশ বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। সাফের দশম আসরে আবারো শিরোপায় চোখ বাংলাদেশের। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে হবে আসন্ন সাফের ম্যাচগুলো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চুল কেটে বিপাকে হৃতিক

পরবর্তী

শতাধিক মানুষের হত্যাকারী মুফতি হান্নানের ফাঁসিও চায় না এইচআরডব্লিউ

পরবর্তী

শতাধিক মানুষের হত্যাকারী মুফতি হান্নানের ফাঁসিও চায় না এইচআরডব্লিউ

বাবরি মসজিদ: হিন্দু-মুসলিম সমঝোতার পক্ষে ভারতীয় সুপ্রিম কোর্ট

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT