চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের ট্যাঙ্কার গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি দেশে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়ে যাওয়ায় মেডিকেল অক্সিজেনের যে বাড়তি চাহিদা তৈরি হয়েছে তা মেটাতে লিন্ডে বাংলাদেশ ভারত থেকে রেলপথে ২০০ মেট্রিক টন মেডিকেল অক্সিজেন আমদানি করেছে।

এই ধরণের বিশেষ উদ্যোগ এটিই সর্বপ্রথম। ১০টি আইএসও ট্যাংকার নিয়ে অক্সিজেন এক্সপ্রেসটি ভারতের জামশেদপুর থেকে যাত্রা শুরু করে এবং বেনাপোল হয়ে শনিবার রাতে বঙ্গবন্ধু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

লিন্ডে বাংলাদেশের মুখপাত্র সাইকা মাজেদ বলেন, ‘লিন্ডে ইন্ডিয়া অক্সিজেন এক্সপ্রেস উদ্যোগটি নিয়ে ভারত সরকারের সাথে কাজ করে আসছিল। আর বাংলাদেশে ক্রমবর্ধমান অক্সিজেন সংকটের জন্য এটি গ্রহণ করতে পেরে আমরাও আনন্দিত। আমদানিকৃত মেডিকেল অক্সিজেন ভারতে অবস্থিত লিন্ডে ইন্ডিয়ার প্ল্যান্টস থেকে সংগ্রহ করা হয়েছে এবং সারাদেশে অবস্থিত কোভিড-১৯ চিকিৎসায় নিবেদিত হাসপাতালগুলোয় এটি বিতরণ করা হবে।’

ভারতের অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশে পৌঁছেছে, ট্রেনের মাধ্যমে অক্সিজেন ট্যাংকার পরিবহন।. Channel i News - চ্যানেল আই নিউজ দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে লিন্ডে ইন্ডিয়া, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের সক্রিয় সহায়তায় ভারত থেকে রেলপথে মেডিকেল অক্সিজেন আমদানি অব্যাহত রাখতে চায় লিন্ডে বাংলাদেশ। এই সপ্তাহের শুরুতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা মেডিকেল অক্সিজেন বুথসহ বর্তমান কোভিড-১৯ সংকট মোকাবেলায় লিন্ডে বাংলাদেশ-এর নেয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে এটি একটি।

এরআগে, শনিবার সকালে ভারতের তথ্য অধিদপ্তর জানায়, ভারত রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস যোগে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন ঢাকার পথে রওনা হয়েছে। ভারতের অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিকেল অক্সিজেন বাংলাদেশে আসছে।

ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার পাঠানো হয়।

বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করা হয়।

ট্যাগ: অক্সিজেন এক্সপ্রেসভারতের অক্সিজেন এক্সপ্রেস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজকে ‘কোচের মতোই’ পাশে পান শরিফুল

পরবর্তী

মায়ামিতে ভবন ধস: উদ্ধার অভিযান শেষ, মৃত্যু ৯৭

পরবর্তী
মায়ামিতে ভবন ধসের দৃশ্য, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ামিতে ভবন ধস: উদ্ধার অভিযান শেষ, মৃত্যু ৯৭

বাংলাদেশের টেবিল টেনিস খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একইদিনে টোকিওয় সর্বকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ প্রতিযোগীর বিদায়

সর্বশেষ

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT