চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় বঙ্গ সম্মেলনে বাংলাদেশ অ্যাম্বাসেডর হলেন শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বহির্বিশ্বে বাংলা ভাষাভাষিদের সবচেয়ে বড় উৎসব ‘ভারতীয় বঙ্গ সম্মেলন’ এ বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন দেশের শীর্ষ তারকা শাকিব খান।

চলতি বছরের ১ থেকে ৩ জুলাই যুক্তরাষ্ট্রের আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাসে এ আসর বসছে। উৎসবটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এনএবিসি নামেও পরিচিত।

একটি সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের পুরনো এই বাংলা ভাষাভাষি সম্মেলন। বঙ্গ সম্মেলনের ইতিহাসে শাকিব খান প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

বুধবার (২৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ‘মাছের ঝোল’ নামে একটি রেস্টুরেন্টে শাকিব খানের সাথে একটি সম্মতি স্বাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবি’র পক্ষে স্বাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২ এর আহ্বায়ক মিলন আওন। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনএবিসি’র কো-কনভেনর অশোক রক্ষিত, সিএবি’র অন্যতম সংগঠক অভিক দাশগুপ্ত, ব্যবসায়ী আদৃশ চক্রবর্তী, বাংলাদেশের ব্যবসায়ী ও প্রডিউসার শাহীন কবির ও অলিভ আহমেদ।

এসময় শাকিব খান বলেন, এরআগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আমাকে বাংলাদেশ আউট রিচ ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। আমি আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।

Reneta

মিলন আওন বলেন, প্রতি বছর বঙ্গ সম্মেলনে ৭ থেকে ৮ হাজার মানুষের ভীড় হয়। এবার বলিউড, ঢালিউড ও টলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত থাকবেন। বাংলা সংগীতের সবকটি শাখা নিয়ে আলাদা জমকালো আয়োজন থাকবে। সাহিত্য আসর, ফ্যাশন শো, নাটক, রিয়েলিটি শো-সহ অনুষ্ঠিত হবে চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ ও ভারতের প্রায় একশ শিল্পীকে এবারের উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মিলন আওন।

আয়োজকরা জানান, এ বছর লাস ভেগাসের এই আয়োজনে কয়েকটি পর্বে বাংলাদেশকে বিশেষভাবে উপস্থাপন করা হবে। প্রতি বছর উত্তর আমেরিকার বিভিন্ন শহরে এই আসর অনুষ্ঠিত হয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আমেরিকাযুক্তরাষ্ট্রশাকিবশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন লেভান্ডোভস্কি

মে ১৬, ২০২৬

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT