চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ ক্যালিফোর্নিয়ার কনিষ্ঠতম গভর্নর প্রার্থী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ ক্যালিফোর্নিয়ার কনিষ্ঠতম গভর্নর প্রার্থী

হাতে মাইক নিয়ে ‘নতুন কণ্ঠকে ক্ষমতা দিয়ে’ সরকার ব্যবস্থায় পরিবর্তন আনার আহ্বান জানাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শুভম গোয়েল। ২২ বছর বয়সী এই ভার্চুয়াল রিয়েলিটি ম্যানেজার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে কমবয়সী গভর্নর প্রার্থী।

পারিবারিক সূত্রে শুভম ভারতের উত্তর প্রদেশের ছেলে। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়াতেই। তাই ক্যালিফোর্নিয়ার জনগণ যেসব সমস্যার মুখে পড়ছেন, সেগুলোর বাস্তবসম্মত সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি।

ভোটারদের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিচ্ছেন এই তরুণ প্রযুক্তিবিদ। টুইটারে তিনি নিজের বক্তব্য, দৃষ্টিভঙ্গিসহ প্রচারণার নানা ভিডিও পোস্ট করছেন।

ভিডিওগুলোতে শুভমকে কখনো দেখা যায় হাতে মেগাফোন নিয়ে ভাষণ দিতে, রাজনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিতে। কখনো আবার দেখা যায় কোনো কার্নিভালে গিয়ে জনগণের সঙ্গে একে একে কথা বলে নিজের পক্ষে ভোট চাইতে।

ভার্চুয়াল রিয়েলিটি ফ্ল্যাটফর্মেও প্রচারণা চালাচ্ছেন শুভম। টুইটারে পোস্ট করা এমনই একটি ভিডিওতে তিনি বলেন, ‘প্রযুক্তি এ পর্যন্ত বহু সমস্যার সমাধান করতে সফল হয়েছে। আমি গভর্নর পদে লড়তে চাই শুধু প্রাযুক্তিকভাবে সম্ভব, এমন প্ল্যাটফর্মগুলোকে বাস্তবায়ন করার জন্য।’

Campaigning for Governor of California in Virtual Reality worlds! Virtual Reality is full of possibilities which is what our state needs & can easily integrate in our education system to benefit students’ learning!#VirtualRealityManager #California #Governor #VirtualReality #VR pic.twitter.com/F96EJshik7

— Shubham Goel (@ShubhamGoel4635) May 31, 2018

Reneta

কোনো দলের পক্ষ থেকে না, শুভম গোয়েল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মধ্যবর্তী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে ক্যালিফোর্নিয়া গভর্নর প্রার্থী তালিকায় দেখা গেছে। নির্বাচনে তিনি আর ২৭ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যালিফোর্নিয়াভারতীয় বংশোদ্ভূত
শেয়ারTweetPin

সর্বশেষ

শান-সাউদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

\r\n\r\nকোনো দলের পক্ষ থেকে না, শুভম গোয়েল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মধ্যবর্তী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে ক্যালিফোর্নিয়া গভর্নর প্রার্থী তালিকায় দেখা গেছে। নির্বাচনে তিনি আর ২৭ জন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।","author":{"@type":"Person","name":"চ্যানেল আই অনলাইন","url":"https://www.channelionline.com/author/cinewsbangla/","sameAs":["https://channeli.mystagingwebsite.com/","https://www.facebook.com/channelitv","channelionline","https://www.instagram.com/channelionline"]},"articleSection":["আন্তর্জাতিক"],"image":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2018/06/US_California-governor-candidate_Indian_Youngest_02-06-18.jpg","width":710,"height":417},"publisher":{"@type":"Organization","name":"চ্যানেল আই অনলাইন | Channel i Online ","url":"https://www.channelionline.com","logo":{"@type":"ImageObject","url":"https://www.channelionline.com/wp-content/uploads/2024/04/channel-i-logo-1-3.png"},"sameAs":["https://www.facebook.com/channelitv/","https://www.instagram.com/channelionline/","https://twitter.com/channelionline","https://www.youtube.com/channelinews","https://www.pinterest.com/channelionline/"]}}