চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ফ্যাশনে এক সাহসী নাম রণবীর সিং, কেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ২৯, জুন ২০২১
বিনোদন
A A

ফ্যাশনের দিক থেকে বলিউডের সাহসী কোন অভিনেতার নাম যদি বলতেই হয় তবে চোখ বন্ধ করে সেটি হবে রণবীর সিং! কেন, তা বোধহয় আর খোলাসা করার খুব একটা প্রয়োজন নেই।

বরাবরই এই অভিনেতাকে দেখা যায় বেশ আলাদা ধরনের পোশাকে। শুধু আলাদা ধরনের বললে ভুল হবে, সচরাচর ফ্যাশন প্রথার বাইরে রণবীর যেন তৈরী করছে তার আলাদা এক ফ্যাশন জগৎ। শুধু তাই নয় ড্রেসিং ফ্যাশনের ক্ষেত্রে রণবীর ‘জেন্ডার স্টেরিওটাইপ’কে বার বার অতিক্রম করে গেছেন।

কখনো তাকে দেখা গেছে বাজিরাও মাস্তানির প্রোমোশনে স্কার্ট পরে। আবার কখনো পোল্কা ডটের শার্ট পরে চমক লাগিয়ে দিয়েছেন সবাইকে। কখনো আবার ড্রেসের সঙ্গে বেল্ট পরে রণবীর একদম অন্য লুক তৈরি করেছেন। সেই সাথে অনেক ক্ষেত্রে অদ্ভুত ডিজাইনের সব পোশাকের সঙ্গে ছিল, অদ্ভুত রংও। ফলে অভিনেতার নিজস্ব এই ফ্যাশন সেন্সের কারণে প্রায়ই ট্রোলের মুখে পড়েন তিনি। যদিও এসবের কখনো তোয়াক্কা করেননি তিনি।

রণবীরের পোশাক ডিজাইনের পাশাপাশি সম্প্রতি তার পোশাকের রংয়ের ক্ষেত্রে গোলাপী রংয়ের ব্যবহার নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে গোলাপী রংটিকে বরাবরই মেয়েদের রং বিবেচনা করলেও রণবীর যেন সেই চলটিকে পাল্টে দিয়েছেন। কারণ গোলাপী মেয়েদের রং, সেটি রণবীরের জন্য কেবলই একটি মিথ।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক গোলাপী রংয়ের ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাকে রণবীরের বেশ কয়েকটি লুক।

Reneta

পায়ের জুতা থেকে গায়ের জ্যাকেট সবই গোলাপী রংয়ের, এমন সব পোশাকেই ক্যামেরার সামনে কনফিডেন্ট পোজে দেখা যায় রণবীর সিংকে।

স্টাইলিশ সব স্যুটের জন্য সবর্দা ফ্যাশন চার্টের উপরের দিকে থাকেন ‘রাম-লীলা’ খ্যাত অভিনেতা। তবে অ্যাওয়ার্ড শোতে তার গোলাপী রংয়ের স্যুট তাকে আবারও সবার থেকে আলাদা করেছিল।


ষাটের দশকে জনপ্রিয় হয়েছিল পোলকা ডট। ববি ছবিতে পোলকা ডটের পোশাক পরার পরে ববি প্রিন্ট হিসেবে পোলকা ডট আরো বিখ্যাত হয়ে ওঠে ভারতে। পোলকা ডটের শাড়ি, শার্ট, টপ ইত্যাদি পরতে দেখা যায় সবাইকে। একবিংশ শতকের এই দশকেও পোলকা ডট আবার জনপ্রিয় হয়েছে। বিভিন্ন অভিনেত্রী পোলকা ডটের পোশাক পরছেন। একই ভাবে রণবীর সিংকেও একবার এয়ারপোর্টে পোলকা ডট পোশাকে দেখা যায়। পোলকা ডটের শার্ট, তার সঙ্গে ম্যাচ করে ব্যান্ড, স্ট্রাইপ প্য়ান্ট ও পায়ে পিংক শু।


পিংক-ব্লু চেকের স্যুটেও রণবীরকে দেখা গেছে অনবদ্য।

তবে এখানেই শেষ নয় এক্সেসরিজ ব্যবহারের ক্ষেত্রেও রণবীর ভিন্নতা দেখিয়েছেন। আর তাইতো ২০১৬ সালে ‘এল অফিসিয়াল’ এর ফেব্রুয়ারির সংখ্যায় রণবীরকে নথ পরিহিত একটি ছবিতে দেখা যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়গোলাপীট্রলপোশাকফ্যাশনবলিউডরণবীর সিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT