প্রায় দু’বছর পরে ভারতীয় দলে ফেরা অফস্পিনার হরভজন সিং বাংলাদেশ সফরে তার পারফর্মেন্স দিয়ে সবার নজর কাড়বেন বলে ধারণা করছেন ভারতীয় ক্রিকেট সংশ্লিষ্টরা। টেস্ট ম্যাচে হরভজন সিং কী করেন বা করতে পারবেন তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে আলোচনার শেষ নেই।
বাংলাদেশকে হালকাভাবে না নিয়ে, সফরে পাঠানো পুরো শক্তির ভারতীয় দলে হরভজনকে ‘তুরুপের তাস’ হিসেবে দেখা হচ্ছে।
২০১৩ সালে হায়দ্রাবাদে অট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং সেবছর জুনে বাংলাদেশে খেলা টেস্ট হরভজনকে স্মরণীয় করেছিলো। ফতুল্লা টেস্টে রবিচন্দন অাশ্বিন ও হরভজনকে একইসাথে স্পিন জাদু নিয়ে দলে দেখা যেতে পারে।
ডেঙ্গুতে আক্রান্ত ব্যাটসম্যান লোকেশ রাহুল ছাড়া পুরো ভারতীয় টেস্ট দল এখন বাংলাদেশে। ওয়ানডে দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি পরে দলের সাথে যোগ দেবেন।
প্রত্যাশানুসারে বাংলাদেশ সফরে হরভজন সিং কী করেন, তা এখন দেখার পালা।






