চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় গণমাধ্যমে টাইগারদের ভারত বধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৮, জুন ২০১৫
স্পোর্টস
A A

অভিষিক্ত মোস্তাফিজুরের বোলিং তোপে মিরপুরের ‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের বিপক্ষে ৭৯ রানের পরাজয় দেখেছে সফরত মাহেন্দ্র সিং ধোনির ভারত। ভারতীয় গণমাধ্যমে বিষয়টি উঠে এসেছে নানা দৃষ্টিকোন থেকে।

এই জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে উঠে এসেছে লাল-সবুজের বাংলাদেশ। টিম টাইগার্সের বিপক্ষে ধোনিদের এমন পরাজয়ের পর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের অলরাউন্ডিং পারফরমেন্সের প্রসংশার পাশাপাশি অভিষিক্ত মোস্তাফিজুরের বোলিং নৈপূণ্য ভারতীয়দের চমকিত করেছে বলে উল্লেখ করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকার ‘ধোনির ভুল আর অজানা আতঙ্কে মেলবোর্নের বদলা’ শিরোনামে করা প্রতিবেদনে ছিলো মেলবোর্নে অনুষ্ঠিত বির্তকিত ম্যাচের স্মৃতিচারণে টাইগারদের প্রশংসা আর ভারতীয় অধিনায়ক ধোনির মাঠের আচরণের প্রেক্ষাপট। ব্যাটিং শক্তি নির্ভর ভারত বাংলাদেশের পেসারদের মোকাবিলা করার মানসিক চাপ সামলাতে ব্যর্থ হয়েছে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

টাইমস অব ইন্ডিয়া তাদের শিরোনাম করেছে, ‘অলরাউন্ডিং নৈপূণ্যে ভারতকে চমকিত করে ৭৯ রানে জয় পেয়েছে বাংলাদেশ’। ভারতের অন্যান্য প্রভাবশালী ইংরেজি অনলাইনের শিরোনামও ছিলো এমনই। দ্যা হিন্দু শিরোনাম করেছে, ‘বাংলাদেশের জয়ের নায়ক মোস্তাফিজ’।

‘বাংলাদেশের কাছে ৭৯ রানে ভারতের পরাজয়’-মর্মে শিরোনাম করেছে জি-নিউজ। এনডিটিভি লিখেছে-অভিষিক্ত মোস্তাফিজের ৫ উইকেটে ভারতকে হতবাক করে দিয়ে ৭৯ রানের জয় ঘরে তুলেছে বাংলাদেশ।

অভিষেক ম্যাচেই মোস্তাফিজের ৫ উইকেট শিকারের সুবাদে ভারতের বিপক্ষে ৭৯ রানের জয় পায় টাইগাররা। এই জয়ের মাধ্যমে গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে মেলবোর্ন ট্রজিডির ক্ষত কিছুটা হলেও মোচন হলো ‘টিম টাইগার্সের’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬

বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরিতে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে প্যানটোনিক্স টাইগার রান ২০২৬

জুলাই ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী’র সঙ্গে দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বৈঠক

জুলাই ১৭, ২০২৬
চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা? | Online Gambling | Cahnnel i News

চীনা চক্রের নিয়ন্ত্রণে অনলাইন জুয়া, কীভাবে পাচার হয় টাকা?

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT