চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতবধে উৎসব হবে আরেকটা!

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৮:৫৭ পূর্বাহ্ণ ১৭, জুন ২০১৫
স্পোর্টস
A A

মনে পড়ে ১৯ মার্চ, মনে পড়ে মেলবোর্ন। মনে পড়ে আলিম দার, মনে পড়ে ইয়ান গৌল্ড। তিন মাস পেরিয়ে, তবুও মনে পড়ে ম্যাশ-তাসকিনের সেই সেলিব্রেশন। আর মনে পড়ে স্বপ্ন ভাঙ্গার বেদনায় নীল একটি দিনের কথা। কতোই না স্বপ্ন ছিলো ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমি ফাইনালে নাম লেখাবে বাংলাদেশ। হয়তো স্বপ্ন ছিলো আরও বড়, ২৯ মার্চের ফাইনাল।

কিন্তু সে স্বপ্ন ডানা মেলেনি। পাকিস্তানী আর ইংলিশ আম্পায়ার দুজনের কিছু ভুল সর্বনাশ করে দিলো ১৬ কোটি মানুষের স্বপ্ন। ১৯ মার্চই থেমে গেলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১০৯ রানের হার। এরপর ওয়ানডে ক্রিকেটে আর দেখা হয়নি দুই প্রতিবেশীর। তিন মাস পর বাংলাদেশ ও ভারতের ৩০তম ওয়ানডে লড়াই আজ।

চলুন ফিরে দেখি ভারতের বিপক্ষে টাইগারদের আগের ৩ জয়:

২৬ ডিসেম্বর, ২০০৪
প্রথমবার ভারতকে হারালো বাংলাদেশ। ঘটনা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। দিবারাত্রির ওই ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছিলো হাবিবুল বাশারের দল। হার্ড-হিটার মিডলঅর্ডার ব্যাটসম্যান আফতাব আহমেদের ৬৭ রান ছিলো টপ স্কোর। তবে প্রয়োজনের সময় আট নম্বরে নেমে ৩৯ বলে ৩১ রানের সলিড একটি ক্যামিও ইনিংস খেলেছিলেন মাশরাফি। ৫০ ওভারে স্কোর বোর্ডে ২২৯ রান তুলেছিলো বাংলাদেশ। এরপর সৌরভ গাঙ্গুলির দলকে ২১৪ তে অলআউট করে দিতে সবচেয়ে বড় ভুমিকা রেখেছিলেন মাশরাফি। ৩৬ রানে সেদিন ম্যাশের শিকার ছিলো শেহওয়াগ আর ধোনির উইকেট। ১৫ রানের ঐতিহাসিক ওই জয়ে ম্যান অব দ্য ম্যাচ মাশরাফি বিন মর্তুজা।

১৭ মার্চ, ২০০৭
পরের ঘটনা আড়াই বছর পর। ২০০৭ বিশ্বকাপ আসর সেটি। ঘটনা ত্রিনিদাদ এন্ড টোবাগোর কুইন্স পার্ক ওভালে। ভেন্যু পাল্টালেও ম্যাচ জয়ের নায়ক কিন্তু ছিলেন অপরিবর্তিত। বল হাতে সেদিন আগুন ঝরিয়েছিলেন মাশরাফি। আবারও তার বলেই ক্লিনবোল্ড হয়ে মাঠ ছাড়তে হয়েছিলো ভারতীয় ওপেনার বীরেন্দর শেহওয়াগকে। এরপর উত্থাপা, আগারকার, মুনাফ প্যাটেলকে ফিরিয়ে দিয়ে ১৯১তেই ভারতকে প্যাকেট করেছিলেন ম্যাশ। ৩৮ রানে তার শিকার ছিলো ৪ ভারতীয়। পরে তামিম, মুশফিক এবং সাকিবের তিন তিনটা ফিফটিতে ৫ উইকেটের জয় লাল-সবুজের।

১৬ মার্চ, ২০১২
টাইগারদের শেষবার ভারত জয় ২০১২ এশিয়া কাপে। ওই ঘটনা মিরপুরের হোম অব ক্রিকেটে। ম্যাচটি আরও স্মরণীয় অন্য কারণে। মাস্টার ব্লাস্টার শচিন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির ম্যাচ সেটি। শচিনের ১১৪ রানের পরও ২৮৯ এর বেশি স্কোরবোর্ডে দিতে পারে নি ভারত। এরপর শুরু টাইগার্স শো। তামিম ইকবালের ঝকঝকে ৭০ রানের পর, জহুরুল ৫৩, নাসির ৫৪। আর সাকিব আল হাসানের ৩১ বলে ৪৯ রানের সলিড-ক্যামিও। এসবের পর আসল সময়ে ২৫ বলে ৪৬ রানের ফ্যান্টাসটিক আরেকটি ইনিংস দিয়ে ম্যাচ বের করে এনেছিলেন মুশফিকুর রহিম। অবশ্য ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন সাকিব আল হাসান।

Reneta

সাকিব-তামিম-মুশফিকতো আছেনই আর দুইবারের ভারত জয়ের নায়ক মাশরাফি বিন মর্তুজা দলের অধিনায়ক। উৎসব হবে নাকি আরেকটা!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT