নেপালের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল দি নেপালী কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দিউবা নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই নিয়ে চতুর্থবারের মতো নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি।
৬ জুনের নির্বাচনে ৫৫৮টি ভোটের মধ্যে ৩৮৮টি ভোট অর্জন করে দেশটির ৪০ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। সেখানে তিনিই ছিলেন একমাত্র প্রতিদ্বন্দ্বী।
এর আগে গত মাসে মাওবাদী নেতা পুষ্পা কামাল দাহাল প্রচণ্ড পদত্যাগের পর আবার প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করলেন দিউবা। শিঘ্রই দিউবার একটি নতুন কেবিনেট গঠন করার কথা যেটা কিছুদিন পরে আরো বর্ধিত করা হবে।
এই রাজনীতিবিদের ভারতের সঙ্গে সংযোগ অনেক গভীর। ১৯৯৬ সালে দিউবার পূর্ববর্তী প্রধানমন্ত্রীত্বের সময় নেপাল ও ভারত বিখ্যাত পানি ব্যবহারের উপর মহাকালী চুক্তি করে।
১৯৯৫ থেকে ১৯৯৭, ২০০১ থেকে ২০০২ এবং ২০০৪ থেকে ২০০৫ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।








