চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ৫৩ রানে গুঁড়িয়ে শিরোপা টাইগার যুবাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ন ০৭, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
সৌরভ গাঙ্গুলির হাত থেকে ট্রফি নিচ্ছেন অধিনায়ক রাকিবুল হাসান

সৌরভ গাঙ্গুলির হাত থেকে ট্রফি নিচ্ছেন অধিনায়ক রাকিবুল হাসান

প্রথমে আইচ মোল্লার দুর্দান্ত ব্যাটিং, শেষদিকে আশিকুর জামানের ক্যামিওতে মাঝারি সংগ্রহ জমানো। পরে লেগ স্পিনার নাঈমুর রহমান নয়নের ঘূর্ণিতোপ। ভারতের যুবাদের ৫৩ রানে গুঁড়িয়ে ত্রিদেশীয় যুব টুর্নামেন্টের শিরোপা জিতে ফিরছে বাংলাদেশ।

তিন দলের যুব ওয়ানডে টুর্নামেন্টে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৮১ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাকিবুল হাসানের দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে শুরুতে ব্যাট করে টাইগার যুবারা। আইচ মোল্লা ৯৩, আশিকুর জামানের ৫০ রানে আড়াইশর কাছে সংগ্রহ জমায়। ৪১.৪ ওভারে অলআউট হয় ২৪৩ রানে।

জবাব নিতে নেমে নাঈমুরের তোপে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারতের যুবারা। সেটিও কেবল ২১.৩ ওভারে। উড়ন্ত জয়ে শিরোপা নিজেদের করে নেন যুবাদের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ।

ফাইনালের মঞ্চে ব্যাটিংয়ে বাজে শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও মাহফুজুল ইসলামকে রানের খাতা খুলতে দেননি ধানুশ গাওডা। শুরুর ধাক্কাটা তিনে নামা ইফতেখারকে নিয়ে সামলান নওরোজ প্রান্তিক। কানবারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ইফতাখারের ব্যাটে আসে ১৭ রান। নওরোজ ফেরার আগে দেন ২৮ রান।

আইচ মোল্লা (বাঁয়ে), আশিকুর জামান (ডানে)

পরের গল্পটুকু আইচ মোল্লার। আশিকুরকে সঙ্গী করে তিনি যোগ করেন ৯৪ রান। ৫৮ বলে ৫ চার ও ২ ছয়ে ৫০ রানে রান আউটে কাটা পড়েন আশিকুর। ডানহাতি আইচ ৯১ বলে ১০ চার ও ২ ছয়ে সাজান ৯৩ রানের দুর্দান্ত ইনিংসটি।

Reneta

ভারতের হয়ে ৭.৪ ওভারে ৬২ রান খরচায় ৩ উইকেট নেন ধানুশ গাওডা। দুটি করে উইকেট নেন রবি কুমার, আউম কানাবার ও স্বাশওয়াট ডানগাল।

লক্ষ্যে তাড়ায় নামা ভারতকে শুরুতেই চাপে ফেলেন আশিকুর। ৪ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। পরের ১০ রান তুলতে হারায় টপ অর্ডারের ৪ উইকেট।

মাঝে উদয় সাহরান ৩৮ বলে ২৬ রান করে রুখে দাঁড়ানোর চেষ্টা চালান। কিন্তু অন্যপ্রান্ত থেকে সাজঘরে ফেরেন গৌতম-ধানুশরা। সর্বোচ্চ ২৬ করা উদয় ছাড়া দুঅঙ্কের ঘর ছুঁতে পেরেছেন কেবল কুশল টেমবে (১১ রান)।

৬.৩ ওভারে ১৬ রান খরচে ৪ উইকেট নেন টাইগার যুবা লেগ স্পিনার নাঈমুর রহমান নয়ন। দুটি উইকেট নেন আশিকুর জামান। অলরাউন্ডিং পারফরম্যান্সে ফাইনাল সেরা হয়েছেন আশিকুর।

Jui  Banner Campaign
ট্যাগ: আশিকুরটাইগার যুব দলবাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলরাকিবুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT