সৌদি আরবের জেদ্দায় ইসলামিক উন্নয়ন ব্যাংক ক্রিকেট টুর্নামেন্টে ভারতকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ কনস্যুলেট দল।
সেমিফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বোলারদের নৈপুণ্যে মাত্র ১১৭ রানে থেমে যায় ভারত। দুই বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে ১শ’ ১৮ রানের লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ কনস্যুলেট দল।
১৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনালে খেলবে বাংলাদেশ কনস্যুলেট দল। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিম মাঠে উপস্থিত থেকে খেলা দেখেন।






