চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে স্তম্ভিত করে ফাইনালে কোরিয়ার সামনে জাপান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ফুটবল দল জিতের উল্লাসে মেতে উঠেছে, দর্শকরা আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সেমিতে ভারতকে হারিয়ে ফাইনালের টিকেট কেটেছে জাপান। শিরোপার মঞ্চে তারা লড়বে সাউথ কোরিয়ার বিপক্ষে।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে ভারতকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেরা দুইয়ে আসল জাপান।

প্রথম সেমিতে ১১ গোলের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পা রেখেছে সাউথ কোরিয়া। ৬-৫ ব্যবধানে জিতেছে কোরিয়ানরা।

লিগপর্বের ম্যাচে জাপানকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া ভারত সেমিতে একই প্রতিপক্ষের বিপক্ষে হিসাবে মেলাতে পারল না। সকল প্রতিপক্ষকে সমীহ করে কথা বললেও মাঠের পারফরম্যান্সে ভারত যে কাউকে একদমই ছাড় দিতে নারাজ সেটি বুঝিয়ে দিয়েছিল।

সেমিতে এসে অন্য এক জাপানের দেখা পেয়ে সব গুলিয়ে ফেলেছে মানপ্রিত সিংয়ের দল। মাত্র ৫২ সেকেন্ডেই পেনাল্টি স্ট্রোক থেকে শতা ইয়ামাদা লক্ষ্যভেদ করে সূর্যোদয়ের দেশকে এগিয়ে দেন।

শুরুর ধাক্কা সামলে নেয়ার আগেই ভারতকে স্তম্ভিত করে দুই মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে রাইকি ফুজুশিমা বল জালে পাঠান। তখনই আভাস পাওয়া যাচ্ছিল ফেভারিটদের প্রত্যাশিত ফল উল্টে যাওয়ার।

১১ মিনিটে ফিনিশিং ঠিকঠাক করতে না পারায় জাপানিরা অল্পের জন্য তিন গোলের লিড পায়নি। ভারতের রক্ষণে মূহমূহ ত্রাস সৃষ্টি করেছে জাপান। প্রথম পাঁচ মিনিটেই তারা ছয়টি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।

১৭ মিনিটে দিলপ্রিত সিং দারুণ এক ফিল্ড গোল করায় ভারত ব্যবধান কমায়। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে সমতায় ফেরার সুযোগ আসলেও জাপান গোলরক্ষকের দক্ষতায় সেটা ঘটেনি। মিনিটখানেক পর সংঘবদ্ধ আক্রমণে গোল আদায় করতে পারেনি টিম ইন্ডিয়া।

পরে জাপানের সামনে আর দাঁড়াতেই পারেনি ভারত। ২৯ মিনিটে ইয়শিকি কিরিশিতা নিশানাভেদ করেন। ৩৫ মিনিটের মাথায় কশেই কাওয়ারে ফিল্ড গোল করে ম্যাচ থেকে গ্রাহাম রেইডের দলকে প্রায় ছিটকে দেন।

ভারতের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে ৪১ মিনিটে রিওনা ওকা চোখ ধাঁধানো হিটে বল জালে জড়ান। ভারতের কফিনে পেরেক ঠুকে দেয়া অব্যাহত থাকে তাতে।

৫২ মিনিটে হারমানপ্রিত সিং এবং ৫৪ মিনিটে হার্দিক সিং ভারতের হয়ে সান্ত্বনাসূচক গোল করলেও তাতে ম্যাচের ফল বদলায়নি।

ট্যাগ: এশিয়ান হকি ফেডারেশনজাপানপাকিস্তানলিড স্পোর্টসসাউথ কোরিয়াসেমিফাইনালহারমানপ্রিত সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কমেছে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

পরবর্তী

এশিয়া ও বিশ্বকাপ অভিযানে গেল টাইগার যুবারা

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দলের যুব সদস্যরা এশিয়া ও বিশ্বকাপ অভিযানে গেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া ও বিশ্বকাপ অভিযানে গেল টাইগার যুবারা

বাংলাদেশের হকি খেলোয়াড়ের প্রেস কনফারেন্স, সাংবাদিকদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরে খাওয়ার পর ‘শরীর হাল্কা করে’ সাফল্য কোরিয়ার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT