মুস্তাফিজুর রহমান এবং আল-আমিন হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানেই আটকে গেছে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন সুরেশ রায়না। ব্যাঙ্গালুুরুর ব্যাটিং সহায়ক পিচে কমপক্ষে ২০০ রানের পূর্বাভাস থাকলেও টাইগার বোলারদের সাফল্যে জ্বলে ওঠতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২০ রান।
মাশরাফির অল্প ব্যবধানে সাকিব আল হাসানও প্যাভিলিয়নের পথ ধরেন। অশ্বিনের বলে রায়নার হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মূল্যবান ২২ রান। তার বিদায়ে এখন ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার।
১৮ রান বাদে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মাশরাফি বিন মর্তুজা। ৫ বল খেলে এক ছক্কায় ৬ রান করে জাদেজার শিকার হন তিনি।
তামিম ফেরার ১৪ রান বাদে আবারও স্ট্যাম্পিংয়ের শিকার সাব্বির রহমান। রায়নার শিকার হয়ে ফেরার আগে ১৫ বল খেলে তিনি সংগ্রহ করেন ২৬ রান।
তামিম ইকবালকে স্ট্যাম্পিং করে প্যাভিলিয়নের পথ ধরান মহেন্দ্র সিং ধোনি। জাদেজার বলে ফেরার আসে ৩২ বল থেকে সংগ্রহ ৩৫ রান।
মোহাম্মদ মিথুনকে ফিরিয়ে ভারতে প্রথম সাফল্য এনে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনকে তুলে মারতে গিয়ে সীমানার কাছে হার্দিক পান্ডের তালুবন্দী হন মিথুন।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো ছিলো ভারতীয়দের। রোহিত-ধাওয়ান ওপেনিং জুটি থেকেই তারা তুলে নেয় ৪২ রান।
রোহিত-ধাওয়ান জুটি ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন কাটার মাস্টার মুস্তাফিজ। ষষ্ঠ ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে মুস্তাফিজকে ছক্কায় সীমানা ছাড়া করে ভয়ঙ্কর হয়ে ওঠার বার্তা দিচ্ছিলেন রোহিত-ধাওয়ান। ঠিক ওই ওভারেরই শেষ বলে মুস্তাফিজের স্লোয়ার। মিড উইকেটে রোহিতের ক্যাচ তালুবন্দী করতে মোটেও ভুল করেননি সাব্বির রহমান।
রোহিতের বিদায়ের ৩ রান বাদে সাকিবের শিকার হন শিখর ধাওয়ান। এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। কোহলি-রায়না জুটিতে আবারও ৫০ রানের জুটি পায় ভারত।
১৪তম ওভারে কোহলিকে বোল্ড করে রানের চাকা টেনে ধরেন শুভাগত হোম।
১৭ রান পরে পরপর দুই বলে সুরেশ রায়না এবং হার্দিক পান্ডেকে ফিরিয়ে হ্যাট্টিকের সম্ভাবনা তৈরি করেন আল-আমিন হোসেন। মিড উইকেটে রায়নার ক্যাচ নেন সাব্বির রহমান এবং সৌম্য সরকার লেগ বাউন্ডারিতে হার্দিককের দুর্দান্ত ক্যাচ নেন সৌম্য সরকার।
তাদের পরে প্যাভিলিয়নের পথ ধরেন ফর্মে থাকা যুবরাজ সিং। যুবিকে ফিরিয়ে ভারতের রানের চাকা চেপে ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। স্কয়ার লেগে আল-আমিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শেষ ওভারে রবীন্দ্র জাদেজাকে সরাসরি বোল্ড আউট করেন মুস্তাফিজ। শেষ পর্যন্ত ২০ ওভার শেষ ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান। মহেন্দ্র সিং ধোনি ১৩ রানে অপরাজিত থাকেন।






