চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে জেনারেল রাহিলের হুঁশিয়ারি

৫:২৮ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের সদ্যসাবেক সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মির নিয়ে সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তানের সংযমী আচরণকে দুর্বলতা ভাবলে তা বিপজ্জনক হতে পারে।

মঙ্গলবার নিজের উত্তরসূরি জেনারেল কামার জাভেদ বাজওয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

রাওলাপিন্ডির আর্মি হেডকোয়ার্টারের স্ট্যাডিয়ামে নতুন সেনাপ্রধানকে স্বাগত জানিয়ে আয়োজিত জমকালো অনুষ্ঠানে শরিফ ভারতকে সতর্ক করে বক্তব্য দেন। জেনারেল বাজওয়ার দেশটির ১৬তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন।

তিন বছর সামরিক প্রধানের দায়িত্ব পালন করা রাহিল শরীফ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, সাম্প্রতিক মাসগুলোতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে রাষ্ট্রিয় সন্ত্রাসের ক্রমবৃদ্ধি  এবং আগ্রাসী পদক্ষেপ এই অঞ্চলের শান্তি হুমকির মুখে ফেলেছে। আমি ভারতের কাছে এটা পরিষ্কার করতে চাই যে, আমাদের সংযমী নীতিকে দুর্বলতা ভাবা তাদের জন্য বিপজ্জনক হবে।” pak

কাশ্মির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, এটাই বাস্তবতা যে, কাশ্মির ইস্যুর সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি এবং ‍উন্নতি সম্ভব নয়।

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ শনিবার নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল বাজওয়ার নাম ঘোষণা করেন।

Reneta

চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় সেনাঘাটিতে প্রাণঘাতি হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করে আসছে।

জবাবে ওই মাসেই সার্জিকাল স্ট্রাইক পরিচালনার দাবি করে ভারত। এরপর থেকে সীমান্ত এলাকায় দুইপক্ষের মধ্যে গুলি পাল্টা গুলির বেশ কয়েকটি ঘটনা ঘটে। যার ফলে বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন হতাহত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তানভারত-পাকিস্তান উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

জানা গেল আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতির দুই প্রতিপক্ষের নাম

এপ্রিল ১০, ২০২৬

যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে নৌচলাচল স্থবির

এপ্রিল ১০, ২০২৬
সংরক্ষিত নারী আসনে কারা পাচ্ছেন মনোনয়ন?

সংরক্ষিত নারী আসনে কারা পাচ্ছেন মনোনয়ন?

এপ্রিল ১০, ২০২৬

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে

এপ্রিল ১০, ২০২৬

হামে শুধু রাজশাহীতেই মারা গেছে ৫০ শিশু

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT