চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতকেও ভোগাতে পারে এই শ্রীলঙ্কা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

গত বছরটা খুবই বাজেভাবে কেটেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ঘরে-বাইরে দুই জায়গাতেই ধুঁকতে হয়েছে তাদের। অন্যদিকে দুর্দান্ত ফর্ম নিয়ে উড়ছে ভারত। কিন্তু সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের মধ্যদিয়ে প্রায় রাতারাতি পাল্টে গেছে শ্রীলঙ্কা। চন্ডিকা হাথুরুসিংহের ছোঁয়ায় লঙ্কানরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে উড়ন্ত ভারতেওকে ভোগাতে পারে তারা। এমনই ধারণা সঞ্জয় মঞ্জয়কারের।

আগামী মাসেই শ্রীলঙ্কার মাটিতে একটি ত্রিদেশীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিকদের সঙ্গে খেলবে বাংলাদেশ ও ভারত।

সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ভাষ্যকার কাম ক্রিকেট বিশ্লেষক শ্রীলঙ্কার বর্তমান অবস্থা নিয়ে একটি কলাম লিখেছেন। টাইমস অব ইন্ডিয়ায় খেলা কলামে তিনি বলেন, ‘বর্তমানে শ্রীলঙ্কার ক্রিকেট হালকা সংকট আছে। একটু দুর্বলও মনে হচ্ছে। কিন্তু কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে ও মুরালিধরনের মত ক্রিকেটাররা তরুণদের উৎসাহিত করছেন। ফলে ক্রিকেট পাগল দেশটি দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে।’

গত বছর শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টিতে হারিয়েছে ভারত। কোহলির দলের কাছে ভারত সফরেও পর্যদুস্ত হয়েছে ম্যাথুজ-চান্দিমালরা। পরে সাউথ আফ্রিকায় টেস্ট সিরিজ হারলেও ওয়ানডেতে দুরন্ত পারফর্ম করেছে ভারত। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের হারিয়েছে ৫-১ ব্যবধানে। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতেও জয় পেয়েছে বিরাট কোহলির দল। সব মিলিয়ে দুর্দান্ত ফর্মে ভারত। তারপরও সঞ্জয়ের ধারণা শ্রীলঙ্কা ভাল করবে।

মূর্তিকারিগর

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজটি হবে টি-টুয়েন্টি। ছোট ফরম্যাট বলেই লঙ্কানদের জন্য ভাল সুযোগ দেখছেন মঞ্জয়কার, ‘শক্তিশালী দলকে হারাতে ছোট এই ফরম্যাট দুর্বল দলগুলোকে বড় সুযোগ দেয়। ত্রিদেশীয় সিরিজটা শ্রীলঙ্কার জন্য এমনই একটা সুযোগ। মনে হচ্ছে, এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা আশ্চর্য কিছু করবে। ভারতকেও ভোগাতে পারে তারা।’

Reneta

আগামী ৬ থেকে ১৮ মার্চ অনুষ্ঠিত হবে তিন দেশের টি-টুয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফোর-জি যুগে প্রবেশের মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ

পরবর্তী

অভিনন্দনের জোয়ারে ভাসছেন ইমরান খান

পরবর্তী
ইমরান খান-বিয়ে-পিটিআই-পাকিস্তান

অভিনন্দনের জোয়ারে ভাসছেন ইমরান খান

অনলাইন বিজ্ঞাপন নিয়ে কঠোর আইনি বাধ্যবাধকতায় ফেসবুক-গুগল

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT