চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকেই এগিয়ে রাখলেন ওয়াসিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম হাইভোল্টেজ ইন্দো-পাক ম্যাচে ভারতকেই এগিয়ে রাখলেন। ব্যাটিং-বোলিং গভীরতার জন্য রোববারের মহারণে সরফরাজদের বিপক্ষে কোহলিরা এগিয়ে থাকবে বলে মত সাবেক কিং অব সুইংয়ের।

রোববার বিশ্বকাপের ধ্রুপদী লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচের আগে ভারত ফুরফুরে থাকলেও বেশ কোণঠাসা অবস্থায় আছে পাকিস্তান। পরিস্থিতি নিয়ে ওয়াসিম বলেছেন, ‘এটি ভারতের অনুকূলে ৭০-৩০। ভারতের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে এবং তাদের বোলিংও ভালো। (ভুবনেশ্বর) কুমার ও বুমরাহ দারুণ ফর্মে আছে। সবমিলিয়ে ভারতে দারুণ এক গোছানো দল মনে হচ্ছে।’

ভারতের বিপক্ষে এর আগে বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। এই পরিসংখ্যানও পিছিয়ে রাখবে সরফরাজ-আমিরদের।

বিশ্বকাপ এলেই ভারতের বিপক্ষে পাকিস্তান পেরে ওঠে না কেন এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ওয়াসিম। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য কেবল বললেন, ‘এই কেনোর কোনো উত্তর নেই।’

রোববারের ম্যাচে জিততে হলে অতীত পরিসংখ্যানের দিকে না তাকাতে অনুজদের পরামর্শ দিয়েছেন ওয়াসিম, ‘এই পরিসংখ্যান মিডিয়াতে আলোচিত হবে, কিন্তু খেলোয়াড়দের এটি নিয়ে চিন্তা করতে হবে না। তাদের বরং ওই দিনের ম্যাচকে নিয়েই ফোকাস করতে হবে।’

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে বেশ শক্ত অবস্থানে আছে ভারত। আসরে টানা দুই ম্যাচে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এরপর ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

Reneta

সেখানে বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরে দলটি। শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় পাকিস্তানকে। সেমিফাইনালে যেতে হলে শেষ ৫ ম্যাচের কমপক্ষে চারটি জিততে হবে সরফরাজদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিমবিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT