চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাত দিন, না হয় কক্সবাজার পর্যটনকেন্দ্র খুলে দিন’

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:৩৪ অপরাহ্ণ ২০, জুন ২০২১
কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তা ও উপস্থিত সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শর্ত দিয়ে হলেও কক্সবাজারের পর্যটনকেন্দ্র, সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক হোটেলসমূহ খুলে দেওয়ার দাবি জানিয়েছে পর্যটনখাত সম্পৃক্ত প্রায় ১৫টি সংগঠনের প্রতিনিধিরা।

রোববার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের জীবন জীবিকা ও আর্থিক দৈন্যতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী, পর্যটনমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।  তাদের দাবি-‘ভাত দিন, না হয় কক্সবাজারের পর্যটনকেন্দ্র খুলে দিন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার- টুয়াক এর উপদেষ্টা জাপা নেতা মফিজুর রহমান মুফিজ বলেন, গত ১ এপ্রিল থেকে কক্সবাজার সমুদ্র সৈকত ও হোটেল মোটেল জোন বন্ধ রাখা হয়েছে। ফলে এ শিল্পের সাথে জড়িত প্রায় ৩ লক্ষ মানুষের জীবন জীবিকা বন্ধ। পর্যটনকেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারির দুর্দিন যাচ্ছে। ট্যুর অপারেটরস, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী, কলাকুশলী, বীচ বাইক, কিটকট ব্যবসায়ী, ক্ষুদ্র হকার ঝিনুক ব্যবসায়ী, ভাড়ায় চালিত ফ্ল্যাট ভাড়াটিয়া, ট্যুরিস্ট জীপের মালিক চালক-শ্রমিক, বার্মিজ দোকানদার, ট্যুরিস্ট গাইড, ঘোড়ার মালিক, শুটকির দোকানদারসহ পর্যটনখাতে জড়িত সকলেই কষ্টে দিনযাপন করছে। তাদের কান্নার শেষ নেই। মানবিক বিবেচনায় হলেও এই খাততে উন্মুক্ত করে দেয়া উচিত।

Banglabid

মুফিজের প্রশ্ন, ঢাকা শহরে হোটেল, রেস্তুরাঁ, বার, বিনোদনকেন্দ্র খোলা থাকলে কক্সবাজা পর্যটনকেন্দ্র কেন বন্ধ থাকবে? আমাদের কি দোষ?

তিনি বলেন, ঢাকায় ১ কোটি মানুষের মাঝে করোনা ছড়ানোর ভয় নেই, বাইর থেকে লোক আসলে কক্সবাজারে করোনা ছড়ানোর কথা হাস্যকর ও অবাস্তব।

আমরা আশা করতে পারি, সরকার সবকিছু যেমন সীমিত আকারে খুলে দিয়েছে ঠিক তেমনি কক্সবাজারের পর্যটনখাত খুলে দিবে। আমাদের জীবন গতি সচল ও স্বাভাবিক করবে। মানুষকে উপোষ রেখে নয়, জীবিকা নিশ্চিত করেই লকডাউন।

Reneta

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, সরকারী প্রজ্ঞাপনে হোটেল মোটেল জোন খুলে দেওয়ার কথা থাকলেও জেলা প্রশাসন তা আটকে রেখেছে। কেন এমন করেছে? বোধগম্য নয়। আমাদের ভাতের নিশ্চয়তা দিন। আমরা মানসিকভাবে বেশ কষ্টে আছি ।

তিনি বলেন, আর কতদিন উপোষ থাকব? আমরা ধারদেনা ও ঋণে জর্জরিত। হাজার হাজার কর্মকর্তা-কর্মকর্মচারির পরিবারে দুর্ভিক্ষ আসন্ন। অনেকের চোখের জল দেখে সইতে পারছি না। শিল্প কারখানা, গণপরিবহনসহ সব চললে শুধু পর্যটন খাত কেন বন্ধ রাখবেন? এটি কি বিমাতাসুলভ আচরণ নয়? স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কিভাবে পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা যায় ভেবে দেখুন। আমাদের ভাতের নিশ্চয়তা দিয়েই প্রয়োজনে পর্যটনখাত বন্ধ রাখুন। তাতে আপত্তি খাকবে না।

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, করোনা মহামারিতে সবচেযে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম পর্যটন খাত। করোনার প্রথম ঢেউয়ের পর দেশের পর্যটন শিল্প অভ্যন্তরীণ পর্যটনের মাধ্যমে কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠার প্রচেষ্টায় ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ের কারণে পর্যটন আবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এাভাবে আর কত পারা যায়? আমাদের জীবন বাঁচিয়ে রাখার সুযোগ দিন।

তিনি বলেন, গত বছর করোনার কারণে পর্যটনের সঙ্গে জড়িতদের সবার ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকার বেশি। আর চলতি বছরের এপ্রিল থেকে সবকিছু স্থবির হওয়ায় পর্যটন খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। চলমান পরিস্থিতি আগামী ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত হলে ক্ষতির পরিমাণ প্রায় আরো কয়েকগুন বেশি হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারপর্যটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোহামেডানকে গুঁড়িয়ে আবাহনীর মধুর প্রতিশোধ

পরবর্তী

গ্রুপ এ: সেরা ইতালির সঙ্গে ষোলোয় ওয়েলস

পরবর্তী
ফুটবল ম্যাচে ইতালির খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ এ: সেরা ইতালির সঙ্গে ষোলোয় ওয়েলস

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে পুলিশ ও যানবাহনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে ১৮ গাড়ির সংঘর্ষে নিহত ১০

সর্বশেষ

ভিডিও ফাঁসের পর এমপির বিরুদ্ধে গাড়িচালকের নতুন অভিযোগ, ছিল ‘পাঁচ বছরের’ প্রস্তাব

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT