চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাতিজার পর এবার ছেলের জন্য কাঠগড়ায় ইনজামাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজে প্রধান নির্বাচক। তাই ভাতিজা ইমাম-উল-হককে যখন জাতীয় দলে নিয়েছিলেন, তখন কেউ কেউ উশখুশ করেছিলেন। ভাতিজা সুযোগ পাওয়ায় সমালোচনার মুখেই পড়েছিলেন ইনজামাম-উল-হক। পারফরম্যান্স নয়, প্রভাবশালীর আত্মীয় হওয়াতেই সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছিল।

ভাতিজা অবশ্য মুখরক্ষা করেছেন চাচার। ইতিহাসের তৃতীয় অল্প বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে ইমাম দেখিয়ে দিলেছিলেন চাচা ইনজামাম এতটুকু ভুল করেননি।

ভাতিজা সাফল্য পেলেও এবার ছেলের সুযোগ পাওয়া নিয়ে কাঠগড়ায় পাকিস্তানের প্রধান নির্বাচক ও সাবেক ব্যাটিং কাণ্ডারি ইনজামাম। মুলতানের সুলতানের বিরুদ্ধে অভিযোগের আঙুলটা তুলেছেন নিজ দেশের সাবেক স্পিনগ্রেট আবদুল কাদির।

তবে সমালোচনার মুখে ইনজি পাশে পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানিকে। সাবেক তারকার উপর পূর্ণ আস্থা রয়েছে বলেই জানিয়েছেন পিসিবি বস।

ইনজামামকে সমর্থন করেছেন তার সাবেক সতীর্থ মোহাম্মদ ইউসুফও।

বৃহস্পতিবার মানির সঙ্গে দেখা করেছেন ইনজামাম এবং জুনিয়র দলের নির্বাচক বাসিত আলী। বলেছেন, পাকিস্তান যুব দলেই সুযোগ পেয়েছেন ইনজির ছেলে।

যদিও কাদিরের অভিযোগ, ইনজামামের সমর্থনেই জাতীয় যুব দলে সুযোগ পেয়েছেন তার ছেলে। কাদিরের দাবি, বাসিত তাকে বলেছেন, ছেলে ইবতিসাম-উল-হককে দলে নিতে ইনজামামই বাসিতকে বলেছেন। যদিও কাদিরের অভিযোগ অস্বীকার করেছেন ইনজি-বাসিত উভয়েই।

বৃহস্পতিবার ইনজি-বাসিতের সঙ্গে বৈঠকের পর এক প্রেস বিবৃতিতে দুই নির্বাচনের উপর আস্থা রয়েছে জানিয়ে পিসিবি মুখপাত্র বলেছেন, ‘দুই নির্বাচকের বিরুদ্ধে জল্পনা ছড়ানোয় হতাশ মানি। তবে দুই নির্বাচকের ওপর পূর্ণ আস্থা রয়েছে তারা।’

মানির সঙ্গে সাক্ষাতের আগে এক ভিডিও বিবৃতিতে ইনজামাম পিসিবি’র উদ্দেশ্য করে বলেন, চেয়ারম্যান এহসান মানি এই ব্যাপারটি তদন্ত করে অপরাধ পেলে ব্যবস্থা নিন।

বুধবার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি এই মিথ্যা এবং বিদ্বেষপরায়ণ দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। রেকর্ড অনুযায়ী এই বিষয় নিয়ে জুনিয়র নির্বাচন কমিটির কাছে কেউই যায়নি এবং এর মধ্যে কোনো সত্যতা নেই। আমি বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছি এবং আগামীকাল (বৃহস্পতিবার) এ বিষয়ে একটি খোলা তদন্তের জন্য পিসিবি সভাপতিকে অনুরোধ করছি।’

ইনজির মতো একই রকম বার্তা দেন বাসিতও। বলেন, ‘যারা এই ধরনের মিথ্যা খবর ছড়ায় তাদের শাস্তি দিতে আমি পিসিবি চেয়ারম্যানকে বিষয়টি তদন্ত করতে বলছি।

বিষয়টি তদন্তের আহবান জানিয়েছেন মোহাম্মদ ইউসুফও। বলেছেন, ‘তদন্তই ইনজামামের বিবৃতির ব্যাপারটা প্রমাণ করবে।’

ট্যাগ: ইনজামাম উল হকপাকিস্তান ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডাকসু নির্বাচন: ছাত্র সংগঠনগুলোকে আলোচনায় ডেকেছে ঢাবি প্রশাসন

পরবর্তী

কোহলিকে সময় দিতে অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি

পরবর্তী

কোহলিকে সময় দিতে অধিনায়কত্ব ছেড়েছেন ধোনি

‘সড়ক পরিবহন বিল-২০১৮’ সংসদে উত্থাপন

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT