চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাঙারীর মালামাল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২২
জনপদ, হবিগঞ্জ
A A
বেআইনিভাবে বসবাসরত ব্যক্তির মৃতদেহ, মৃতদেহের পা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভাঙারীর মালামাল নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছে।

সংঘর্ষে নিহত মোশাহিদ মিয়ার পিতা সবুর মিয়া ও ভাই মাজাম্মিল মিয়া (১২)সহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।

আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Banglabid

রোববার দুপুরে সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন হাসপাতাল পরিদর্শন করেন।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, দত্তপাড়া গ্রামের কাদির মিয়ার হবিগঞ্জ শহরে ভাঙারীর দোকান আছে। এই দোকানে সবুর মিয়ার পক্ষের হাফিজুল মিয়া কর্মচারী হিসাবে কাজ করে। হাফিজুল মালিকের অগোচরে দোকান থেকে কিছু ভাঙারী মালামাল সরিয়ে ফেলে বলে অভিযোগ উঠে। পরে বিষয়টি নিয়ে সবুর মিয়া এবং দুলাল মিয়ার পক্ষে বিরোধ ও মনোমালিন্য সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে রোববার দুপুরে উভয়পক্ষ দত্তপুর বেড়িবাধে এসে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে পৌনে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মোশাহিদ মিয়া নিহত হয়। গুরুতর আহত মোশাহিদের ভাই মোজাম্মিল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

তিনি আরও জানান, নিহতদের মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।

এলাকাটিতে বর্তমানে আইন শৃংখলা অবস্থা স্বাভাবিক আছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হবিগঞ্জ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২ হাজার রুপিতে বিক্রি হচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র অগ্রিম টিকেট!

পরবর্তী

ইফতারে প্রাণ জুড়াবে খেজুরের শরবত

পরবর্তী
খেজুরের শরবত, ইফতারে প্রিয় পানীয়, সুস্বাদু ও পুষ্টিকর. Channel i News - চ্যানেল আই নিউজ

ইফতারে প্রাণ জুড়াবে খেজুরের শরবত

তথ্যমন্ত্রী প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় ডাটাবেজ তৈরির উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় ডাটাবেজ তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT