চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিনের স্মরণে মমতা ব্যানার্জি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

উপমহাদেশের লোকজ গানের প্রবাদ প্রতিম শিল্পী আব্বাস উদ্দিন। তার দরাজ গলায় ধ্বনিত হয়েছে বাংলার মাটি ও মানুষের সুর। জাদুকরী সুরের মূর্ছনায় তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয় আর মুগ্ধ করেছেন অগুনিত মানুষকে। তার গানের সকল উপাদান নেয়া হত আশপাশের জগত থেকেই। নর-নারীর প্রেম, গণ মানুষের পদাবলি, আর শ্রমজীবী মানুষের হাহাকারই সেখানে প্রাধান্য পেত।

তার সুরের সার্থক উত্তরাধিকারী যেন ছেলে মোস্তফা জামান আব্বাসী। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গে যাচ্ছেন আব্বাসউদ্দিনের জীবন ও কর্ম নিয়ে একটি কর্মশালার আয়োজন করতে। আর এ আয়োজনে যুক্ত হচ্ছেন স্বয়ং পশ্চিমবঙ্গ সরকার।

মোস্তফা জামান আব্বাসীকে এমন উদ্যোগ নেয়ার জন্য তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে মমতা লিখেছেন  ‘ভাওয়াইয়া প্রবাদপ্রতিম শিল্পী আব্বাসউদ্দিনের স্মরণে যে কোন সাধু উদ্যোগে পাশে আছে পশ্চিমবঙ্গ সরকার। সেই সাথে আব্বাসউদ্দিনের গানকে বিশ্ব দরবারে নিয়ে যাবার কথাও বলেন মমতা।

এ নিয়ে শিল্পী মোস্তফা জামান আব্বাসী তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘সকালে চিঠি পেলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে। উনি আব্বাসউদ্দিনকে মন থেকে ভালবাসেন, এ চিঠি সেই মমতার স্বাক্ষর। দুঃখ তাকে গান শোনাতে পারব না, উনি থাকবেন লন্ডনে। হয়ত কোনদিন সে সুযোগ আসবে না। আব্বাসউদ্দিনের মত এই অধমের জন্ম বলরামপুরে, মীরনারও। ওই মাটি সব সময় আকর্ষণ করছে আমাদেরকে। কালজানি নদীর প্রবাহ আমাদের রক্ত প্রবাহ, জন্ম নদী। এটি ঈশ্বরের হাত’।

৭ নভেম্বর ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের ছেলে মোস্তফা জামান আব্বাসী ফেসবুক পেইজ থকে সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মমতা ব্যানার্জ্জী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT