চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইরাল ‘পানওয়ালি’ পূর্ণিমা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

হাইওয়ের পাশে মফস্বলের সাধারণ দোকান। নানারকম খাবারের পাশাপাশি বিক্রি হয় চা এবং পানও। মাথায় কালো ওড়না জড়িয়ে বসে আছেন পানওয়ালি। মনোযোগ দিয়ে বানাচ্ছেন পান। এমন সময়ে আসেন দুজন ক্রেতা।

এই পানওয়ালি আর কেউ নন, চিত্র নায়িকা পূর্ণিমা। নাহ, এটা কোনো বিজ্ঞাপন, টেলি ছবি বা চলচ্চিত্রের দৃশ্য নয়! আবার পানের ব্যবসাও শুরু করেননি তিনি! তাহলে?

শুক্রবার জামালপুর পুলিশ লাইনের আয়োজনে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করে ফেরার পথে যাত্রা বিরতিতে একটি দোকানে মজার ছলে একটি ভিডিও করে ফেসবুকে শেয়ার দিয়েছেন পূর্ণিমা। সেখানেই পান বিক্রি করতে দেখা গেছে তাকে। আর ক্রেতার ভূমিকায় ছিলেন চিত্রনায়ক ফেরদৌস ও ইভান শাহরিয়ার।

‘পানওয়ালি’ ক্যাপশনে শেয়ার করা এই ভিডিওতে দেখা যায় ইভান শাহরিয়ার পূর্ণিমার কাছে একটি পান চান। এরপর পূর্ণিমা নিজের অর্ধেক খাওয়া পানটাই এগিয়ে দেন। এতে ইভান বিরক্ত হয়ে বলেন, ‘এইটা তো আপনি মুখে দিছেন।’ পূর্ণিমা নির্বিকার চেহারায় বলেন, ‘মুখেরটাই নেন না। আরে নেন তো মিয়া। আজাইরা কথা কন।’

এমন সময় ফেরদৌস এসে দোকানে ব্ল্যাক কফির খোঁজ করেন। পূর্ণিমা জানান, ব্ল্যাক কফি নেই। রেডিমেড কফি আছে। এরপর ভিডিওর এক পর্যায়ে তারা সবাই হেসে ফেলেন। হেসে ফেলায় কেউই আর নিজ চরিত্রে থেকে অভিনয় চালিয়ে যেতে পারেননি।

মজার এই ভিডিওটি ফেসবুকে লাইক পেয়েছে তিন হাজারেরও বেশি, শেয়ার হয়েছে প্রায় ৫ শত বারের মতো। মজার ছলে করা এই ভিডিওটি দারুণ উপভোগ করেছেন ভক্তরা। পানওয়ালি পূর্ণিমা রীতিমত ভাইরাল কন্টেন্ট!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পূর্ণিমাফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এত নোংরা ডেম্বেলে!

পরবর্তী

বিশ্বের দীর্ঘতম লবণগুহা

পরবর্তী
ইসরাইলের গুহা সন্ধানীরা ডেড সির কাছেই বিশ্বের দীর্ঘতম সল্ট কেভ বা লবণগুহা আবিষ্কার করেছেন

বিশ্বের দীর্ঘতম লবণগুহা

‘যুগের চিন্তা’ পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে মানববন্ধন

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT