চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ বন্ধের বিভ্রান্তি দূর করলো বিটিআরসি

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:১২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

দেশে ইমো, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপের মতো কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ বা নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি)।

এমনকি এসব অ্যাপ বন্ধে সরকার থেকেও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, কিছু কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে বিভ্রান্তিমূলক প্রচারণা হচ্ছে যে, বিটিআরসি নাকি এই ধরনের অ্যাপস বন্ধের চিন্তাভাবনা করছে যা আদৌ সত্য নয়।

“এসব অ্যাপস ও কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কোনো পরিকল্পনা তাদের নেই এবং এমন কোনো কথাও বিটিআরসি বলেনি।”

গত ২৫ নভেম্বর বিটিআরসি একটি সংবাদ সম্মেলন করে। সেখানে সংস্থাটির চেয়ারম্যান বৈধ পথে আন্তর্জাতিক কলের ডাইভার্টের ক্ষেত্রে এসব অ্যাপসের ভূমিকা এবং বিভিন্ন দেশে এসব ব্যবহারে বিভিন্ন দেশে চর্চা ও নীতি প্রচলিত তা দেখে ও পরীক্ষা নিরীক্ষা করে দেশে একটি নীতিমালা প্রণয়ন করার কথা জানান।

সেদিন ভয়েস কলের ক্ষেত্রে এসব অ্যাপস বন্ধের ব্যাপারে কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি বলেও বিজ্ঞপ্তিতে দাবি করেছে সংস্থাটি।

তাই এমন কোনো অ্যাপস বা সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের কোনো ধরনের কোনো চিন্তাই নেই বলে জানায় বিটিআরসি। একই সঙ্গে বিটিআরসি ভবিষ্যতেও জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই কাজ করবে বলে জানিয়েছে।

এই বিজ্ঞপ্তির আগেই দেশে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো বন্ধ করে দেওয়া হবে এমন খবর গণমাধ্যমে প্রকাশ হবার পর ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একটি বিজ্ঞপ্তি দিয়ে সেগুলো কোনোভাবেই বন্ধ করা হবে না বলে জানান।

ট্যাগ: বিটিআরসিভাইবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিটাগং ভাইকিংসকে ১৩২ রানের লক্ষ্য দিল খুলনা টাইটান্স

পরবর্তী

সব ম্যাচেই জয়ের চেষ্টা করি: নাবিল সামাদ

পরবর্তী

সব ম্যাচেই জয়ের চেষ্টা করি: নাবিল সামাদ

বিমান দুর্ঘটনার শেষ কোথায়?

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT