চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাইকিংসের বিপক্ষে খুলনার সহজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
খুলনা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোড়া হাঁটছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা: ১৭০/৭
চিটাগাং: ১৫২/৭
১৮ রানে জয়ী খুলনা টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে এসে দ্বিতীয় জয় পেয়েছে খুলনা টাইটান্স। রোববার মিরপুরে চিটাগাং ভাইকিংসকে তারা ১৮ রানে হারিয়েছে। তিন ম্যাচে চিটাগাংয়ের এটি দ্বিতীয় হার।

খুলনা টাইটান্স আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। ৬৮ রানে চার উইকেট পড়ে যাওয়ার পরও দলটি বড় সংগ্রহ পায় রিয়াদ, আরিফুল হক, এবং ব্রেথওয়েটের কল্যাণে।

রিয়াদ ৩৩ বলে ৪০ করেন। তাকে বিজয়ের ক্যাচ বানান তাসকিন। বরিশাল বিভাগ থেকে উঠে আসা ব্যাটসম্যান আরিফুল হক সমান রান করেন। রিয়াদের চেয়ে তিনি বল খেলেছেন ৮টি কম। তাকেও ফেরান তাসকিন। তার সঙ্গে কার্লোস ব্রেথওয়েট ১৪ বলে ৩০ করে চিটাগাংকে আরও বিপদে ফেলে দেন। কম যাননি ওয়েস্ট ইন্ডিজের আরেক তরুণ আর্চারও। ৪ বলে ১১ করে ক্ষান্ত দেন তিনি।

ভাইকিংসের সফল বোলার তাসকিন আহমেদ। ৪ ওভারে ৪৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। সানজামুল ইসলাম ৩ ওভারে ২ উইকেট নিতে ২০ রান খরচ করেন।

জবাব দিতে নেমে প্রথম ওভারে দুই ওপেনারকে হারায় চিটাগাং। ৩ বলে ২ করে ফিরে যান লুক রঞ্চি। ডাক মারেন সৌম্য। এরপর ৩৮ রানের মাথায় আরও দুই উইকেট চলে যায় তাদের। ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেন সিকান্দার রাজা। ২৭ বলে ৩৭ করে শফিউল ইসলামের বলে বোল্ড হন। মিসবাহ-উল-হক ৩৭ বলে ৩০ করে দলকে পথে রাখার চেষ্টা করেন। কিন্তু যখনই হাত খুলতে যান কাটা পড়েন। আবু জায়েদকে উড়িয়ে মারতে যেয়ে শান্তর হাতে বাউন্ডারি লাইনে ধরা পড়েন।

Reneta

খুলনার আবু জায়েদ বল হাতে ঝলক দেখিয়েছেন। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। একটি করে উইকেট আর্চার, শফিউল এবং ব্রেথওয়েটের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যৌন হয়রানির অন্য রূপ এক্সিবিশনিজম এবং প্যারাফিলিয়াস

পরবর্তী

সরকারের বিরুদ্ধে বললেই মানুষকে গুম করা হচ্ছে: খালেদা

পরবর্তী
খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের বিরুদ্ধে বললেই মানুষকে গুম করা হচ্ছে: খালেদা

ঘর পুড়ে যাওয়ার দৃশ্য, একজন মহিলা কান্নাকাটি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাড়ি পোড়ে, মন পোড়ে না?

সর্বশেষ

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬

বেলুচিস্তানে কেন আগুন? স্বাধীনতার আসল সুবিধাভোগী কে এবং নেপথ্যের ভূ-রাজনীতি

জুলাই ১৯, ২০২৬

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT