একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।এতে প্রথম দফায় বাদ পড়া ৬২ হাজার ৮৫০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে।
২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য প্রথমবার সারা দেশে একযোগে অনলাইনে আবেদনের পর গত ২৮ জুন মধ্যরাতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।
এতে মোট ১১ লাখ ৫৬ হাজার ২২৪ জন প্রার্থীর মধ্যে মনোনীত হন ৯ লাখ ২৩ হাজার ১০৫ জন শিক্ষার্থী।
প্রথম মেধাতালিকা প্রকাশের পর নানা রকম অসঙ্গতি দেখা যাওয়ায় বিলম্ব ফি ছাড়া আগামী ২৬ জুলাই পর্যন্ত চার দফায় ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।
তালিকা দেখতে ওয়েবসাইটের ঠিকানা http://www.xiclassadmission.gov.bd







