চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ছাত্রলীগের ‘জয় বাংলা বাইক সার্ভিস’

মনোয়ার হোসেন মান্নামনোয়ার হোসেন মান্না
২:৩১ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

আগামীকাল শুক্রবার ব্যবসায় অনুষদভুক্ত গ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ।

বৃহস্পতিবার দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী ও অভিভাবকদের সকল ধরনের সহযোগিতা করার ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ সময় সঞ্জিত চন্দ্র দাস বলেন: ভর্তিচ্ছুদের জন্য আনুষঙ্গিক শিক্ষা উপকরণ এবং পরীক্ষার আগের রাতে হলে থাকার ব্যবস্থা করা হবে।

পরীক্ষার দিন শিক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য থাকবে ‘জয় বাংলা বাইক সার্ভিস’। কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।

শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে রাখা হবে চেয়ারের ব্যবস্থা এবং সুপেয় পানি থাকছে সবার জন্য।

Reneta

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন: প্রতিবন্ধী শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে সাদ্দাম বলেন: কেউ কোনোভাবে বিভ্রান্ত হবেন না। সবাই সচেতন থাকবেন। কোনো জালিয়াতি চক্রের দ্বারা প্রতারিত হবেন না।

কেউ যেন অসদুপায় অবলম্বন করতে না পারে সেদিকে সচেষ্ট থাকতে পরীক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাদ্দাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। নতুন পদ্ধতিতে, দেড় ঘণ্টায় নৈর্ব্যক্তিক অংশের ৭৫ নম্বর এবং লিখিত ৪৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

এবার প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। এর মধ্যে নৈর্ব্যক্তিক অংশে ৬০টি প্রশ্নের জন্য ৫০ মিনিট এবং লিখিত অংশের ৩০টি প্রশ্নের জন্য ৪০ মিনিট সময় পাবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। নৈর্ব্যক্তিক অংশে প্রতিটি প্রশ্নের মান হবে ১ দশমিক ২৫ এবং লিখিত অংশে প্রতিটি প্রশ্নের মান হবে ১ দশমিক ৫০। পরীক্ষায় পাস করতে হলে ভর্তিচ্ছুদের নৈর্ব্যক্তিক অংশে ৩০ নম্বর এবং লিখিত অংশে ১২ নম্বর পেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন জাতের আমে সরগরম দেশের অন্যতম বৃহৎ আমের বাজার

জুলাই ৬, ২০২৬

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT