চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতে তুরস্ককে চরম মূল্য দিতে হবে: রাশিয়া

প্রণয় পলিকার্প রোজারিও প্রণয় পলিকার্প রোজারিও
৭:০৭ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

তুরস্কের গোলায় রুশ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় উত্তেজনা বাড়ছেই। এরইমধ্যে সিরিয়ায় বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া।

বিধ্বস্ত বিমানের বেঁচে যাওয়া পাইলট জানিয়েছেন, ভূপাতিত হওয়ার আগে আগাম সতর্কতা পাননি তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক।

তুরস্কের গোলার আঘাতে রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা।

রাশিয়া এরই মধ্যে সিরিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে এস-ফোর হানড্রেড দূরপাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে।

মস্কোয় তুরস্ক দূতাবাস ভাংচুর করেছে বিক্ষোভকারীরা। রাশিয়ার অভিযোগ, বিমানে গোলা ছোঁড়া তুরস্কের পরিকল্পিত উস্কানি।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তুরস্ক সন্ত্রাসীদের সহযোগিতা করছে। বিধ্বস্ত বিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করেছে সিরীয় সেনারা। অন্য পাইলটকে প্যারাস্যুটে নামার সময় গুলি করে হত্যা ককরা হয়।

Reneta

বেঁচে যাওয়া পাইলট জানিয়েছেন, এক মুহূর্তের জন্য তিনি তুরস্কের আকাশসীমা অতিক্রম করেননি। আর আগাম কোনো সতর্কতাও পাননি।

তবে তুরস্ক বলেছে, বিমানটিকে কমপক্ষে ১০ বার সতর্ক করা হয়েছিলো।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, এখনই তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়াবে না রাশিয়া। তবে ভবিষ্যতে তুরস্ককে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-তুরস্করুশ যুদ্ধ বিমানসিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT