চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে ‘লার্ন ফ্রম দ্যা স্টার্টআপ’ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
তথ্যপ্রযুক্তি
A A
অনলাইন ভার্চুয়াল সভায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষাবিদরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে ‘লার্ন ফ্রম দ্যা স্টার্টআপ’ । 

স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বাংলালিংক-এর বিশেষ আয়োজন ‘লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস’-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের সেরা স্টার্টআপগুলির কাছ থেকে অভিজ্ঞতা অর্জন ও কাজ করার সুযোগ পেয়ে থাকে। “ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন বাই ডেভলপিং এন্ট্রপ্রনিউর্যাল মাইন্ডসেটস” শীর্ষক একটি অনলাইন প্যানেল ডিসকাশন-এর মাধ্যমে এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্যানেল আলোচনায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি-এর ডিন ও প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি-এর ডিন অ্যান্ড ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন প্রফেসর ড. মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ প্যানেলিস্ট হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘পেশাজীবী বা উদ্যোক্তা হিসেবে ভবিষ্যতে তরুণরা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে, সেগুলির জন্য তাদের প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে বাংলালিংক। প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে কর্পোরেট খাত কীভাবে তরুণদের ক্ষমতায়নে ভূমিকা রাখতে পারে তার একটি উদাহরণ এই উদ্যোগ। আমি এই উদ্যোগের সাফল্য কামনা করি এবং ভবিষ্যতের ডিজিটাল বাংলাদেশের নেতৃত্বে এই তরুণদের দেখতে চাই।’

বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে আমাদের যেসব উদ্যোগ রয়েছে সেগুলির মধ্যে লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস একটি। এই প্রোগ্রামের মাধ্যমে তারা স্টার্টআপ ডায়নামিক্স, আইডিয়া জেনারেশন ও মার্কেট ইমপ্লিমেন্টেশনের পাশাপাশি অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে স্টার্টআপ ইকোসিস্টেমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে জানতে পেরেছে। এই প্রশিক্ষণ তাদেরকে ভবিষ্যতে আত্মবিশ্বাস ও সাহসের সাথে কর্পোরেটে প্রবেশ করতে বা উদ্যোক্তা হতে সাহায্য করবে।”

এই বছর লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস-এর সেশনগুলি পরিচালনা করেছে রোবটিক্স ও আইওটি নিয়ে কাজ করা স্টার্টআপ এএনটিটি রোবটিক্স লিমিটেড। প্রোগ্রামের অংশ হিসেবে উদ্ভাবন, আইডিয়া জেনারেশন, ডিজাইন থিংকিং, প্রোটোটাইপ বিল্ডিং, ইনভেস্টর পিচ, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং অন্যান্য বিষয়ে দুটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

প্রোগ্রামটিতে আগ্রহী অংশগ্রহণকারীদেরকে যুক্ত করতে বাংলালিংক এবার নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর সাথে যৌথভাবে কাজ করছে। উক্ত বিশ্ববিদ্যালয়গুলি থেকে প্রায় ১০০ জন শিক্ষার্থী ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

ট্যাগ: বাংলালিংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে প্লাস্টিক দূষণকারীদের তালিকার শীর্ষে যারা

পরবর্তী

যে কারণে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিজয়

পরবর্তী
বিজয় ও তার পরিবারের সঙ্গে ছবি, মামলার বিষয়বস্তু বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে নিজের বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করলেন বিজয়

চ্যানেল আই অনলাইন এর জন্য শিক্ষামূলক ক্যাম্পেইন ছবি, 3 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

লাইকি ও টেন মিনিট স্কুলের নলেজ কমিউনিটি তৈরির উদ্যোগ

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT