চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জাতিকে এগিয়ে নেবে সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২২
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ, রাজনীতি
A A

দেশের সাফল্য তুলে ধরে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে জাতিকে এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা (চবিসাফ) আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

হাছান মাহমুদ বলেন, করোনার ক্রান্তিকাল পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা বিরাজ করছে, সেই সুযোগ নিয়ে বাংলাদেশেও নানাভাবে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এর মধ্যেও সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ২০২০ সালের তুলনায় বাংলাদেশে ২০২১ সালে দারিদ্র্য ০.৬ শতাংশ কমেছে। দারিদ্র্য যেখানে আগে ১২.৫ শতাংশ ছিল সেটি এখন ১১.৯ শতাংশে দাঁড়িয়েছে। এবং করোনা মোকাবিলা করে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, বিশ্বব্যাংক এতো যাচাই বাছাই করে রিপোর্ট করে, তারপরও তারা যে আমাদের প্রশংসা করেছে, বিশ্বের অস্থিরতার মধ্যেও বাংলাদেশ যে অকল্পনীয় প্রবৃদ্ধি অর্জন করছে এবং ক্রমাগতভাবে দারিদ্র্য হার কমছে -এ বিষয়গুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের অনুরোধ জানাই। কারণ সাফল্যের চিত্র আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায় আর স্বপ্নহীন মানুষ যেমন এগুতে পারে না, স্বপ্নহীন জাতিও এগুতে পারে না। সরকারের সমালোচনা থাকবে, কিন্তু পাশাপাশি জাতিকে এগিয়ে নিতে সাফল্যের চিত্রও তুলে ধরতে হবে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকরা তাদের লেখনীর মধ্যে দিয়ে সমাজকে সঠিক৷ খাতে প্রবাহিত করতে পারে, সমাজের তৃতীয় নয়ন খুলে দিতে পারে, দায়িত্বশীলদেরকে আরো দায়িত্ববান করতে পারে। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা উত্তরকালে দেশ গঠনেও সাংবাদিকরা অসামান্য ভূমিকা রেখেছে।

চবিসাফ, ঢাকার সভাপতি শাহীন-উল-ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও মহাসচিব আইয়ুব ভুঁইয়ার সঞ্চালনায় সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, একাত্তর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, আবদুল জলিল ভুঁইয়া, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ড. হাছান মাহমুদতথ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী সরকার, এনবিআর পুরোপুরি প্রস্তুত: অর্থমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT