চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিং থাকলে কর রেয়াত: মেয়র আতিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যেসব ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে, সেসব ভবন মালিকদেরকে বিশেষ হোল্ডিং কর রেয়াত দেয়া হবে।

আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত “ঢাকা শহরের জলাবদ্ধতাঃ সমস্যা ও প্রতিকার” শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় মেয়র একথা বলেন।

তিনি বলেন, প্রকৃতি ধ্বংস করার কারণেই প্রকৃতি এখন প্রতিশোধ নিচ্ছে, তাই প্রকৃতিকে আর ধ্বংস নয়, সবাই মিলে প্রকৃতিকে রক্ষা করতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকার রিটেনশন পন্ডে বায়েরা ইকো পার্ক গড়ে তোলা হবে। হাতিরঝিলের মতো একটি জলাধার দিয়ে কখনও নগরীর জলাবদ্ধতা সমস্যা সমাধান করা সম্ভব নয়, এই সমস্যার সমাধানকল্পে সুপরিকল্পিত একাধিক জলাধার প্রয়োজন।

মেয়র বলেন, কল্যাণপুর জলাধারের জন্য নির্ধারিত ১৭৩ একর জমির মধ্যে মাত্র ৩ একর জমিতে জলাধার রয়েছে আর বাকি ১৭০ একর জমিই অবৈধ দখলদারদের দখলে রয়েছে, যা খুবই দুঃখজনক।

অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আতিকুল ইসলাম বলেন, সবাই মিলে অন্যায়েরর প্রতিবাদ করতে হবে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাস্তানি করে খাল দখলের দিন শেষ, বিনা নোটিশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

Reneta

তিনি বলেন, জনগণের সহায়তায় খাল উদ্ধার ও পরিস্কার কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিটি খালের দুই পাড়ের সীমানা নির্ধারণ করে তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে।

মেয়র বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা কখনও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ কিংবা সুস্থ-সুন্দর ঢাকা দেখতে চায় না। তাই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে সবাই মিলে সবার ঢাকাকে সুস্থ, সচল ও আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মেয়র আতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

কত ভোট পেলেন মেঘনা আলম!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপিকে জনতা পার্টি বাংলাদেশের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হবে: সালাউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজয়ী নুরুল হক নুরকে ফুলেল সংবর্ধনা, সবাইকে সঙ্গে নিয়ে কাজের অঙ্গীকার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াইলে এক ব্যাক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT