চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের ‘পাসওয়ার্ড’ দেখার আমন্ত্রণ জানালেন তারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ন ১২, জুন ২০১৯
বিনোদন
A A

ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘পাসওয়ার্ড’। মুক্তির প্রথমদিন থেকে মহাসমারোহে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। নানা কারণে শুরু থেকেই আলোচনায় ছিলো শাকিব খান প্রযোজিত ও অভিনীত এ ছবিটি।

শত আলোচনা-সমালোচনা উপেক্ষা করেও ঈদের এই ছবিটি দেখতে হলে ছুটছে দর্শক। আর দেশি দর্শকদের আরো উস্কে দিতে ‘পাসওয়ার্ড’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রে শাকিবের বেশ কয়েকজন তারকা সহকর্মী।

এক ভিডিও বার্তায় ‘পাসওয়ার্ড’ ছবির জন্য শুভকামনা জানিয়েছেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, নিপুণ ও আশনা হাবিব ভাবনা। প্রত্যেকেই তাদের ভক্তদের উদ্দেশ্যে হলে গিয়ে ‘পাসওয়ার্ড’ দেখার আহ্বান জানান।

শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল এসকে ফিল্মসের চ্যানেলে চার তারকা অভিনেতা-অভিনেত্রীর ভিডিও বার্তা প্রকাশ করা হয়।

শাকিবের সঙ্গে বেশকিছু ছবিতে জুটিবদ্ধ হয়েছেন নিপুণ। তাদের উল্লেখ্যযোগ্য ছবির মধ্যে পিতার আসন, প্রাণের স্বামী, টাইগার নাম্বার ওয়ান, বস নাম্বার ওয়ান এবং ঢাকার কিং। সহ-অভিনেতা শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির জন্য নিপুণ শুভকামনা জানানোর পাশাপাশি হলে গিয়ে ছবিটি দেখার আহ্বান জানান।

নিপুণ বলেন, মালেক আফসারী পরিচালিত ছবি ‘পাসওয়ার্ড’। আপনারা জানেন উনি মানেই দুর্দান্ত অ্যাকশন গল্প। শাকিবের সাথে ইমন এবং বুবলী। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। দর্শকদের বলবো, অবশ্যই হলে এসে ‘পাসওয়ার্ড’ ছবিটি দেখবেন। শাকিব ৫ বছর পর ছবি প্রযোজনায় এলো। আপনারা হলে এসে পাসওয়ার্ড দেখলেই তার প্রযোজনা স্বার্থক হবে।

Reneta

একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ। শাকিব খান ও তাকে ‘বাঁধা’ নামের একটি ব্যবসা সফল ছবিতে সর্বশেষ দেখা যায়। শাকিব খান চলচ্চিত্রে দাপিয়ে কাজ করলেও রিয়াজকে আগের মতো তাকে চলচ্চিত্রে দেখা যায় না। কালেভদ্রে টুকটাক নাটক-বিজ্ঞাপনে দেখা মেলে তার। সর্বশেষ ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কৃষ্ণপক্ষ’ করেছেন রিয়াজ।

রিয়াজ তার শুভকামনা রেখেছেন ‘পাসওয়ার্ড’-এর প্রতি। ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈদের ছবি ‘পাসওয়ার্ড’-এর জন্য রইলো অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন।

ছোটপর্দার জনপ্রিয় আশনা হাবিব ভাবনা। বড়পর্দায় তিনি নাম লিখিয়েছেন ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবির মাধ্যমে। ভাবনা তার পক্ষ থেকে ‘পাসওয়ার্ড’ দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওতে বলেন, শাকিব খান প্রযোজিত পাসওয়ার্ড মুক্তি পেয়েছে ঈদে। এ ছবি দেখার জন্য আমি অনেক এক্সাইটেড। কারণ, আমার সব পছন্দের মানুষগুলো এখানে কাজ করেছেন।

আরেক জনপ্রিয় নায়ক ফেরদৌস নিজেও ‘পাসওয়ার্ড’ ছবির প্রতি শুভকামনা রেখে বলেছেন, ঈদের ছবি পাসওয়ার্ড অত্যন্ত সুনির্মিত গল্পের ছবি। ঈদের আনন্দ বাড়িয়ে দেয়া জন্যই এই পাসওয়ার্ড। আমি ফেরদৌস সবাইকে পাসওয়ার্ড দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

Jui  Banner Campaign
ট্যাগ: নিপুণফেরদৌসভাবনামালেক আফসারীরিয়াজলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT