চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের গ্রুপে সদস্য ৪ লাখ, শাকিবের কৃতজ্ঞতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তুমুল জনপ্রিয় শাকিব খান। ভেরিফায়েড পেজে শাকিবের ফলোয়ার্স ২৬ লাখ ৪৭ হাজারের বেশি। এছাড়া শাকিবের ডাইহার্ট ভক্তদের তৈরি ‘শাকিব খান: কিং অব ঢালিউড’ নামে একটি অফিশিয়াল গ্রুপ রয়েছে। সেই গ্রুপের সদস্যসংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

ফ্যানপেজের বাইরে ওই গ্রুপে শুধুই শাকিবের খানের বিভিন্ন ছবি পোস্ট করা হয়। শাকিব অভিনীত নতুন, পুরাতন বিভিন্ন সিনেমার ভালো মন্দ দিক আলোচনা করা হয়। ভক্তরা প্রতিদিন অসংখ্য পোস্ট, লাইক, কমেন্টের মাধ্যমে গ্রুপটিকে জমজমাট করে রাখেন।

মাত্র ১ বছর আগে এই গ্রুপটি খুলেছিলেন সিলেটের প্রিন্স মিফতাহ। যিনি শাকিবের খানের ভক্ত। তার ভাষ্য, শাকিব ভাইয়াকে ভালোবেসেই গ্রুপ খুলেছিলাম। সবচেয়ে বড়কথা হলো শাকিব ভাইয়ার ভক্তদেরকে এক প্লাটফর্মে রাখাই মূল উদ্দেশ্য ছিল, যাতে সহজেই শাকিব ভাইয়ার ছবি গুলার প্রচারণা করতে পারি। মাত্র ১ বছরে ৪ লাখের বেশি সদস্য এই গ্রুপে যুক্ত হয়েছেন। এটা সত্যি আনন্দের।

প্রিন্স মিফতাহ ছাড়াও এই গ্রুপটি যারা পরিচালনা করছেন তাদের মধ্যে রয়েছেন শুভ ঘোষ, আব্দুর রাহমান খান, সুলায়মান হক শিফান, আহাদ রাজীব, ফয়সাল খান, রাজন আহমেদ, হাবিবুর, জাহিদ হাসান, জুনায়েদ ইসলাম, আরাফাত হুসাইন অনিক, আপন আহমেদ, ফারহান আমির, শাওন বিডি, সাইদ রেজা।

শাকিব খান নিজেও এই ফেসবুক গ্রুপের একজন সদস্য। বিষয়টি অবগত হয়ে তিনি তার ফ্যান পেজে একটি স্ট্যাট্যাস পোস্ট করে লিখেছেন, গ্রুপের যারা আমাকে ভালোবাসে এবং সবসময় আমাকে কাজকে সাপোর্ট করে সবাইকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ফেক গ্রুপ বর্জন করে অফিসিয়াল এই গ্রুপে যুক্ত থাকার জন্য সবাইকে আহবান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চালবাজশাকিব খান
শেয়ারTweetPin5

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

জুন ৫, ২০২৬

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে মিলল অবহেলার প্রমাণ

জুন ৫, ২০২৬

৬ নবজাতকের মৃ/ত্যু/র দায় আদ-দ্বীন হাসপাতালের

জুন ৫, ২০২৬

জলবায়ু সংকট মানবজাতির জন্য বড় চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

জুন ৫, ২০২৬

দিল্লির আগুনে নিহত ২২ জনের একজন বাংলাদেশি

জুন ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT