জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবিবার মুশফিকুর রহিম তার ভেরিফাইড পেজে ভক্ত উদ্দেশ্যে ইনজুরি কাটাতে দোয়া চেয়েছেন।
তিনি লিখেছেন, আপনাদের সমর্থন যেহেতু সাথে আছে, কখনই বড় কিছু হবেনা ইনশাল্লাহ। দোয়া করবেন যাতে দ্রুত মাঠে ফিরতে পারি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।







