চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তকে ‘ভারত ছাড়তে’ বলে নিজেই পুড়ছেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কারণ কিংবা অকারণ। প্রতিনিয়তই সংবাদ মাধ্যমের খবরের শিরোনাম হন বিরাট কোহলি। আবারও শিরোনাম হলেন ভারত অধিনায়ক। এবারের কারণটা একটু ব্যতিক্রমও। বিজ্ঞাপনে ভক্তকে ভারত ছাড়তে বলায় খোঁচার শিকার হয়েছেন কোহলি!

৩০তম জন্মদিনে ‘বিরাট কোহলি অ্যাপ’ নামে নিজের একটি অ্যাপ লঞ্চ করেন কোহলি। সেই অ্যাপের প্রচারণায় একটি ভিডিওতে দেখা যায় ভক্তের সমালোচনা করছেন ভারত অধিনায়ক।

‘বিরাট মাত্রাতিরিক্ত অতিমূল্যায়িত একজন ব্যাটসম্যান। ভারতের চেয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং আমার বেশি ভালো লাগে।’ -অ্যাপের প্রচারণায় দেখা যায় এক ভক্তের এই লেখা নিজেই পড়ে শোনাচ্ছেন কোহলি। পরে সেই ভক্তকে ভারত ছেড়ে অন্য কোথায় বাস করতেও পরামর্শ দেন।

‘আমার মনে হয় আপনার ভারত ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। কেনো আপনি আমাদের দেশে থেকে অন্য কাউকে ভালোবাসবেন? আপনি আমাকে পছন্দ করেন না তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার অপছন্দের জায়গাটা হল আপনি এদেশে থাকবেন কিন্তু পছন্দ করবেন আরেক দেশকে! নিজের অগ্রাধিকার আগে ঠিক করুন।’

সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টুইটারে ধুয়ে দেয়া হচ্ছে কোহলিকে। কে কাকে পছন্দ করবে তা বেছে দেয়ার দায়িত্ব কোহলিকে দেয়া হয়েছে কিনা সেটা নিয়ে অনেকে তুলেছেন প্রশ্ন!

একভক্ত টুইটারে লিখেছেন, ‘আমাদের গণতন্ত্রে কখনোই বলা নেই যে, আমরা অন্য দেশকে পছন্দ করতে পারবো না। আমরা ভারতীয় বলে অন্য দেশকে ঘৃণা করতে হবে সেটা কোহলিকে কে বলেছে?’

Reneta

আরেকজন লিখেছেন, ‘কে দেশে থাকবে, না চলে যাবে, সেটা তোমার দায়িত্ব নয় কোহলি!’ ‘আমি আমেরিকা চলে যাবো কারণ ক্রিকেট আমি দুচোখে দেখতে পারি না!’ আরেকজনের ক্ষোভের আগুন ঝরেছে এভাবেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাতাল-নায়কের গানগুলোর ‘পেছনের গল্প’ শোনাবেন অধরা

পরবর্তী

৩৫ এর আগেই সন্তান নেয়া উচিত পুরুষের

পরবর্তী
সন্তান

৩৫ এর আগেই সন্তান নেয়া উচিত পুরুষের

কাদের সিদ্দিকী

বীর উত্তম কাদের সিদ্দিকীর কাছে রব-মান্না প্রিয় কেন?

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT