চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে ডাচ সরকারের আশ্বাস

প্রণয় পলিকার্প রোজারিওপ্রণয় পলিকার্প রোজারিও
৭:২৯ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

হেগে ডেল্টা প্ল্যান-২ হাজার ১শ বাস্তায়নে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেবে ডাচ সরকার। বাংলাদেশের ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছেন দেশটির অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ফ্যান হেগেন। নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে এসব আশ্বাস দেওয়া হয়।

পানি ব্যবস্থাপনায় বিশ্বে শীর্ষস্থানীয় দেশ নেদারল্যান্ডসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বন্যা ও প্লাবন ভূমির বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে হেগ-এ বাংলাদেশ-হল্যান্ড আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ডেল্টা বে পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে জোরালো আশ্বাস দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী।

নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি সুলজ ভ্যাঁ হেগেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নবনির্মিত বন্দর ম্যাসভ্লাকতে টু সহ উত্তর সমুদ্র উপকূলে ডাচ পানি ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন।

পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে ডাচদের অভিজ্ঞতা ৮শ’ বছরের। তাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ডেল্টা বে পরিকল্পনা বাস্তবে রূপ দিতে চায়।

২ হাজার ১শ’ সালে গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকার জলধারা নিয়ন্ত্রিত উপায়ে বঙ্গোপসাগরে প্রবাহিত করতে চায় বাংলদেশ। প্রথম খসড়া পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে আগামী বছর।

প্রতিবছর বন্যা, প্লাবন, অতিবর্ষণজনিত আকস্মিক ঢল বাংলাদেশে নিয়মিত। কিন্তু আধুনিক প্রযুক্তির মাধ্যমে এর অনেকগুলোই নিয়ন্ত্রণ করা সম্ভব। বাংলাদেশের ভূভাগে জলপ্রবাহ নিয়ে গবেষণায় ডাচদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এসব কিছুকেই কাজে লাগাতে প্রধানমন্ত্রীর এই সফর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেদারল্যান্ডসপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

তৃতীয় বিয়ে সারলেন আমির খান

জুলাই ৫, ২০২৬

জুন মাসে সড়ক দুর্ঘটনা ৪৭২টি, নিহত ৪৩৮

জুলাই ৫, ২০২৬
ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (সংগৃহীত)।

স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ৫, ২০২৬

নিউইয়র্কে দুই বাংলার শিল্পীদের মিলনমেলা

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT