চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বয়োবৃদ্ধ গাড়ি চালককে রাস্তায় সিজদা করানোয় পুলিশের এসআই ক্লোজড

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৯:০৮ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বয়োবৃদ্ধ এক গাড়ি চালককে মাঝ রাস্তায় সিজদা করানোর অভিযোগে পুলিশের এসআই তৌহিদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাকে ক্লোজড করে কক্সবাজার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পেকুয়া থানার ওসি জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া বিষয়টি  নিশ্চিত করেছেন।

ট্রাক চালককে প্রকাশ্যে কান ধরে সিজদা দেওয়ার ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমসহ ফেসবুকে আলোড়ন সৃষ্টি হলে ওই এসআইকে ক্লোজড করার সিদ্ধান্ত নেন কক্সবাজারের পুলিশ সুপার।

কক্সবাজারের পুলিশ সুপার ড.এ.কে.এম ইকবাল হোসেন বলেন, ঘটনাটি  বিভিন্ন গণমাধ্যমে দেখার পর সঙ্গে সঙ্গে এসআই তৌহিদুলকে ক্লোজড করার নির্দেশ দিয়েছি।পাশাপাশি চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মতিউল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি ঘটন করার নির্দেশও দিয়েছি।আগামী ২৪ ঘণ্টার ওই তদন্ত কমিটি আমাকে রিপোর্ট প্রদান করবেন। রিপোর্টে যদি ওই পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হয় তাকে বরখাস্ত করা হবে।

তিনি আরো বলেন, পুলিশ জনগণের বন্ধু । পুলিশ এভাবে কাউকে শাস্তি দিতে পারে না।

গত বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক গাড়ি চালককে মাঝ রাস্তায় সিজদা করান পুলিশের এসআই তৌহিদুল ইসলাম। ভয় দেখিয়ে মাঝ রাস্তায় সিজদা করানোর ঘটনার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT