চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩ মৃত্যুর জরিমানা ২০ হাজার টাকা, সারাদেশের বয়লার পরিদর্শনে ৭ পরিদর্শক

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৭:৪৫ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
অর্থনীতি
A A
গাজীপুর-বয়লার বিস্ফোরণ

গাজীপুরে মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ শ্রমিকের মৃত্যুর পর কারখানাটিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে শিল্প মন্ত্রণালয়।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের ইস্যু করা জরিমানার নোটিশে কারখানাটির বিরুদ্ধে দুই অভিযোগে দুটি খাতে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগগুলো হচ্ছে- অনুমোদনের চেয়ে বেশি চাপে এবং প্রধান বয়লার পরিদর্শকের ছাড়পত্র ছাড়া বয়লার চালানো।

গত ২৪ জুন কারখানাটির বয়লারের মেয়াদ শেষ হওয়ার পরেও তা চালু রাখায় ৩ জুলাই তাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর মোট ১৩ জন নিহত হয়।

১৩ জনের মৃত্যুর পরেও এই লঘু দণ্ডের বিষয়ে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয় বলছে, আইন অনুযায়ী জরিমানা করা ছাড়া তাদের আর কিছু করার নেই।

এছাড়া এ ঘটনায় নিহত তিন শ্রমিককে আসামী করে মঙ্গলবার রাতে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশীদের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, ৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রমিকরা বয়লার ঠিক আছে কিনা তা দেখার জন্য কর্তৃপক্ষকে না জানিয়ে চালু করেন।  বয়লার চালুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়ে ভবনের একাংশ ধসে পড়ে ও মেশিনপত্র দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৩ নিহত এবং ৪০ জন আহত হন।

বয়লার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটিও গঠন করা হয়েছে জেলা প্রশাসক ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।

Reneta

প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়বয়লার পরিদর্শক প্রকৌশলী মোঃ শরফত আলী চ্যানেল আই অনলাইনকে বলেন: গত ২৬ এপ্রিল বয়লারের মেয়াদ শেষ হওয়ার বিষয়ে মাল্টিফ্যাবস কারখানাকে প্রধান পরিদর্শকের কার্যালয় থেকে চিঠি ইস্যু করা হয়। কিন্তু তারা এতদিন যোগাযোগ না করে ৩ ‍জুলাই আমাদের সঙ্গে যোগাযোগ করেন। সেদিন রাতেই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী বয়লারের মেয়াদ শেষ হওয়ার একমাস আগে তা নবায়নের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে প্রধান পরিদর্শকের কার্যালয়ে আবেদন করতে হয়। আবেদনের পর নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক সরেজমিন পরিদর্শন করে নবায়ন করেন। কিন্তু মাল্টিফ্যাবকে দুই মাস আগে জানানো হলেও তারা সময় মত এ ব্যাপারে আবেদন করেনি।

‘সারাদেশের বয়লার পরিদর্শনের জন্য ৭ পরিদর্শক’

বয়লার পরিদর্শক প্রকৌশলী মোঃ শরফত আলী

সারাদেশে ৫ হাজারেরও বেশি বয়লার ঠিকমত পরিদর্শন, নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করতে যে পরিমাণ লোকবল দরকার তা কার্যালয়ে নেই বলে জানিয়েছে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। সারাদেশের বয়লারগুলো পরিদর্শনের জন্য মাত্র ৭ জন পরিদর্শক রয়েছেন। পুরো কার্যালয়ে সবমিলিয়ে জনবল মাত্র ৩০ জন। এ অবস্থায় নির্ধারিত কাজ করতে কর্মকর্তা ও কর্মচারীদের হিমশিম খেতে হয়।

প্রকৌশলী শরফত আলী বলেন: আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের লোকবল সঙ্কট। যার ফলে আমরা যথাযথভাবে কাজ করতে পারছি না। একেকজন পরিদর্শকের দায়িত্বে হাজারেরও ওপরে বয়লার। যেগুলো নিয়মিত পরিদর্শন করে নবায়ন করতে হয়, সনদ দিতে হয়। আমরাও তো মানুষ।

লোকবল বাড়ানোর ব্যাপারে মন্ত্রণালয়ে বললেও সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এ কর্মকর্তা।

২০১৬-১৭ অর্থবছরে মোট ৫ হাজার ৩৯টি বয়লার পরিদর্শন এবং চালানোর অনুমতি দেয় প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়। নতুন রেজিস্ট্রেশন দেয় ৬৯৭টি, স্থায়ীভাবে তৈরি বয়লার পরিদর্শন করে সদন দেয় ৩২৩টিকে এবং বয়লার পরিদর্শকগন ১০৪১টি পরীক্ষা গ্রহণ করে।

২০১৬-১৭ অর্থবছরে মোট ৫ হাজার ৩৯টি বয়লার পরিদর্শন

এসব কাজই পরিচালিত হয় ওই ৭ জন পরিদর্শক দিয়ে।

বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য মালটিফ্যাবস পোশাক কারখানাটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ করেন এখানে। এই কারখানা মূলত ইউরোপের লিনডেক্স, আলদি, টম টেইলর, স্ক্যানওয়্যারসহ বেশ কিছু ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পোশাক তৈরি করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT