চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৯

ওবায়দুল রশিদ ওবায়দুল রশিদ
৮:০৫ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৭
গাজীপুর, জনপদ
A A

গাজীপুরের কাশিমপুরে নয়াপাড়া এলাকায় একটি গার্মেন্টস কারখানার বয়লার বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক। হতাহতদের মধ্যে শ্রমিকের বাইরে পথচারীও রয়েছে।

রাস্তার দু’ধারে তিনটি বিল্ডিং নিয়ে মাল্টি ফ্যাবস গার্মেন্টস। সন্ধ্যা ৭টার দিকে মাল্টি ফ্যাবস নামের ওই কারখানার নিচ তলায় বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ভবনের একাংশ ধসে পড়ে এবং ভবনের বাইরের দেয়ালের অংশ ভেঙ্গে গিয়ে আঘাত করে রাস্তার ওপারের ভবনে।

বিষ্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় ওই গার্মেন্টেসের পাশের ভবনটিও। ধ্বংসস্তুপ ও মেশিনারিজের নীচে চাপা পড়ে শ্রমিক এবং পথচারীদের হতাহতের ঘটনা ঘটে। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

Banglabid

ঘটনার পর প্রথমে স্থানীয় মানুষ ও পরে তাদের সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

নিহতদের দাফনের জন্য প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা করে দেবার কথা বলেন, গাজিপুরের জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।

ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। তাদেরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

Reneta

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বয়লার বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপহরণ নয়, ফরহাদ মজহার পরিকল্পিতভাবে ভ্রমণ করছিলেন: ডিআইজি

পরবর্তী

ফ্রান্সে মসজিদের কাছে বন্দুক হামলায় ৮ জন আহত

পরবর্তী

ফ্রান্সে মসজিদের কাছে বন্দুক হামলায় ৮ জন আহত

হেলিকপ্টার বিধ্বস্তে লাশ হয়ে ফিরলেন ৮ উদ্ধারকর্মী

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT