চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় লক্ষ্য পেয়ে আগ্রাসী বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

তিনশ’র কাছাকাছি রান তাড়ায় বাংলাদেশের সাফল্য হাতেগোনা। ত্রিদেশীয় সিরিজ থেকে আগেই ছিটকে যাওয়া আয়ারল্যান্ড নিজেদের শেষ ম্যাচে বড় লক্ষ্য দিয়ে চ্যালেঞ্জ জানালেও টাইগার ব্যাটসম্যানদের দুর্দান্ত জবাবে ২৯৩ রানও হয়ে গেছে সহজ পথ।

ডাবলিনের ম্যালাহাইডে স্বাগতিক দলের বোলারদের ওপর আগ্রাসন চালিয়ে কেবল দুই উইকেট হারিয়ে ৩০ ওভারে বাংলাদেশ তুলে ফেলেছে ২০৬  রান। ব্যক্তিগত ফিফটি পেরিয়ে সাজঘরে ফিরেছেন দুই টাইগার ওপেনার। সাকিব আল হাসান ৩৫ ও মুশফিকুর রহিম ২৮ রানে অপরাজিত আছেন।

লিটন দাস ৬৭ বলে ৭৬ রানের দারুণ একটি ইনিংস খেলে বোল্ড হয়েছেন ম্যাককার্থির বলে। এ ওপেনারকে নিয়ে শতরানের জুটি গড়ার পর সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ৫৩ বলে ৫৭ করে রানকিনের ভেতরে ঢুকতে থাকা বল আলতো করে খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বোল্ড হন এ বাঁহাতি। তার আগে পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৪৬তম ফিফটি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে স্টার্লিংয়ের ১৩০ ও পোর্টারফিল্ডের ৯৪ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান তোলে স্বাগতিক আয়ারল্যান্ড।

বিশ্বকাপ দলে চমক হয়ে আসা আবু জায়েদ রাহি ত্রিদেশীয় সিরিজে সুযোগ কাজে লাগান দারুণভাবে। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেই তুলে নেন ৫ উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে উড়ন্ত পারফরম্যান্সই হয়ত হতে যাচ্ছে তার বিশ্বকাপ স্কোয়াডে টিকে থাকার নিশ্চয়তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের গুয়াহাটিতে শপিং মলের কাছে বিস্ফোরণ, আহত ৬

পরবর্তী

পিছিয়ে পড়েও আবাহনীর দুর্দান্ত প্রতিশোধ

পরবর্তী

পিছিয়ে পড়েও আবাহনীর দুর্দান্ত প্রতিশোধ

করোনা

দুই সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাদের যা বললেন হাইকোর্ট

সর্বশেষ

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT