চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় রান’ আসার অপেক্ষায় জিম্বাবুয়ে কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

ঘুরে দাঁড়াতে চায় জিম্বাবুয়ে

চট্টগ্রাম থেকে: ভারতের সাবেক ক্রিকেটার লালচাঁদ রাজপুত জিম্বাবুয়ে দলের কোচের দায়িত্ব নিয়েছেন বেশিদিন হয়নি। তার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল সাউথ আফ্রিকা সফর। সেখানে জয় না পেলেও লড়াই করেছে শিষ্যরা। বাংলাদেশে এসে লড়াইয়ের আভাস দিলেও স্লগ ওভারের বোলিং ও অভিজ্ঞ ব্যাটসম্যানদের প্রয়োজনের সময় জ্বলে উঠতে না পারায় হারতে হয়েছে প্রথম ওয়ানডে।

চট্টগ্রামে বুধবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে জিম্বাবুয়ে। সফরকারী দলের কোচ লালচাঁদ খুব আশাবাদী সিনিয়র ব্যাটসম্যানরা বড় সংগ্রহ দাঁড় করিয়ে ভেঙে দেবে হারের বৃত্ত। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লালচাঁদ বললেন সেকথাই।

‘সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। মাসাকাদজা প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছিল। আশা করি এই সিরিজেও সেটি বয়ে আনতে পারবে। ব্রেন্ডন টেইলর শুরুটা ভালো করছে, শেষ করতে পারছে না। আশা করি ওর বড়স্কোর আসবে। বিশ্বাস করি ওরা বড় স্কোরের প্রয়োজনীয়তা বুঝতে পারছে। নিশ্চিতভাবেই বলতে পারি, শিগগিরই বড় রান আসছে।’

Banglabid

‘প্রথম ম্যাচে আমাদের আরও ভালো ব্যাটিং করা দরকার ছিল। শুরুর পাঁচ ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে হবে এবং একজনকে বড় স্কোর করতে হবে। তাহলে ঘুরে দাঁড়াতে পারবো। প্রথম ম্যাচে কঠিন পরিস্থিতির পরও আমরা লড়াই করতে পেরেছি। জার্ভিস ও উইলিয়ামস খুব ভালো ব্যাট করেছে। কিন্তু কিছু জায়গায় ঘাটতি ছিল সেটি প্রথম সারির পাঁচে।’ যোগ করেন সফরকারী কোচ।

আগে ব্যাট করে বাংলাদেশ ইমরুল কায়েসের সেঞ্চুরিতে ভর করে ২৭১ রানের পুঁজি পায়। যদিও শুরুটা ভালো ছিল না। ব্যাটিংয়ে যারা ধারাবাহিক সেই মুশফিক-রিয়াদের রানে ফেরা সময়ের ব্যাপার বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও।

‘টপঅর্ডারে রান হলে মিডলঅর্ডারে এক্সপোজ হয় না। আমাদের ক্ষেত্রে লেট-মিডল অর্ডারও এক্সপোজ হয়ে যায়। এবার সেখান থেকে ফিরে আসতে পেরেছি। এটা কিন্তু আমাদের ‍ওপরে যেতে সহায়তা করবে। সবসময় যদি মুশফিক-রিয়াদ পর্যন্ত গিয়ে খেলা শেষ করেন এবং বড় স্টেজে গিয়ে যখন এটা হবে না তখন টিম ডাউন হয়ে যায়। এটা একদিক থেকে ভালো। মিডলঅর্ডারের পরও যে লেট-মিডলঅর্ডার এক্সপোজ হয়েছে, সেটা ভালো। ওরা রান করেছে। আবার পরপর তিন উইকেট পড়াটা ভালো কিছু না। সবাই রানে আছে। ওদের(মুশফিক-রিয়াদ) রানে ফেরাটা সময়ের ব্যাপার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’র খবর কী?

পরবর্তী

কক্সবাজারে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পরবর্তী
মইনুল হোসেন

কক্সবাজারে ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত ৪

সর্বশেষ

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT