চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় পর্দায় টিকেট ছাড়াই ইরানি চলচ্চিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৪ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বিশ্ব চলচ্চিত্রের খোঁজ খবর যারা রাখেন তাদের কাছে আগ্রহের শীর্ষে ইরানি ছবি। বিশ্ব দাঁপিয়ে বেড়াচ্ছে ইরানি চলচ্চিত্র। প্রতি বছরের মতো এবারও ঢাকাবাসীদের জন্য এলো বড় পর্দায় ইরানি চলচ্চিত্র উপভোগ করার সুযোগ। তাও বিনা টিকেটে!

ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) থেকে শাহবাগে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। যেখানে প্রতিদিন বেশ কয়েকটি ইরানি চলচ্চিত্র প্রদর্শনী চলবে।

ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে শাহবাগস্থ জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইরানি চলচ্চিত্রের প্রদর্শন হবে।

জাদুঘরের প্রধান মিলনায়তনে শুক্রবার বিকাল ৪টায় আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ইরানি রাষ্ট্রদূত মুহাম্মদ রেজা নাফার এবং দেশের বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমদ।

পাঁচ দিনব্যাপী যেসব ইরানি চলচ্চিত্র প্রদর্শীত হবে

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে একটি চলচ্চিত্র দেখানো হলেও ৯ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুটি করে চলচ্চিত্র দেখানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘মিম মেছলে মা’দার’ (এম ফর মাদার) ছবিটি দেখানো হবে সন্ধ্যা ৬টায়।

Reneta

এছাড়া পাঁচ দিনব্যাপী এই মিলনায়তনে দেখানো হবে ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি, পুরান দেরাখ্শান্দ, তাহমিনেহ মিলানি, মাহদি ফাকহিম যাদেহ, আলি হাতামি, শাহপুর কারিব, রাসুল সাদ্রআমেলি ও হাবিব কা’বুশের পরিচালিত বেশ কয়েকটি চলচ্চিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানি চলচ্চিত্রমাজিদ মাজিদিরাজধানীলিড বিনোদনশাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে এআই, অ্যানথ্রপিকের সতর্কবার্তা

জুন ৬, ২০২৬

যে ভাইদের মানুষ করলেন, তারাই কেড়ে নিতে চায় ভিটেমাটি

জুন ৬, ২০২৬

কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর কাছে কেন গাছ চাইলেন এই অভিনেতা?

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT