চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় জয়’ চায় জুনিয়র টাইগাররা

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৮:৫৭ পূর্বাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

যুব বিশ্বকাপে নেপালের পর চমক দেখিয়েছে নামিবিয়া। স্কটল্যান্ডকে ৯ উইকেটের হারিয়ে শুভ সূচনা করেছে তারা। শেখ কামাল স্টেডিয়ামে দুই গ্রুপ সঙ্গী স্কটল্যান্ড এবং নামিবিয়ার ম্যাচ যখন চলেছে তখন পাশের মাঠেই অনুশীলনে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশের যুবারা। এই দুই প্রতিপক্ষের সঙ্গেই শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে যাওয়াই এখন জুনিয়র টাইগারদের লক্ষ্য।

সাউথ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচটা সহজে জিতে যাওয়ায় গ্রুপ মিশনটা অনেকটাই সহজ হয়ে গেছে বাংলাদেশ যুব দলের। পথটা সহজ হলেও তা গায়ে মাখতে চাচ্ছে না জুনিয়র টাইগাররা। বরং সমুদ্রতীর ঘেষা স্টেডিয়ামে সকাল বেলাই সিরিয়াস অনুশীলনে বাংলাদেশের যুবারা।

কক্সবাজারের নতুন স্টেডিয়ামে জুনিয়র টাইগাররা যখন অনুশীলনে ব্যস্ত তখন পাশের গ্রাউন্ডে গ্রুপ লড়াইয়ে মুখোমুখি নামিবিয়া আর স্কটল্যান্ড। পরের দুই ম্যাচে তারাই বাংলাদেশের প্রতিপক্ষ। সবচেয়ে কঠিন লড়াই সহজে জেতায় নামিবিয়া-স্কটল্যান্ডকে মোটেও হালকাভাবে দেখছে না মিরাজ-পিনাকরা।

পিনাক ঘোষ বলেন, ফাইনাল খেলা না পর্যন্ত রিলাক্স হওয়া যাবে না। আমরা অনুর্ধ্ব ১৯ লেবেলেতো, তাই হঠাৎ হোঁচট খেয়ে গেলে সমস্যা হবে। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে ভাইটাল। সো ফাইনাল খেলার আগ পর্যন্ত নো রিলাক্স।

কক্সবাজারের উইকেটে স্কটিশরা সুবিধা করতে পারেনি নামিবিয়ার সঙ্গে। তাদের ১৫৯ রান মাত্র ১ উইকেট হারিয়ে পেরিয়ে গেছে নামিবিয়া। তাই সমুদ্রতীরে উইকেটের আচরণ বরং সুবিধাই দেবে বাংলাদেশকে।

পিনাক ঘোষ বলেন, এই খেলা শুরু হওয়ার আগে প্রায় এক মাসের মতো ক্যাম্প করছি। ওই ক্যাম্পটা আমাদের খুব সাহায্য করবে এখন। আমরা উইকেট সম্মন্ধে জানি, ওয়েদার সম্মন্ধে জানি। এক মাস যেহেতু প্র্যাকটিস করে গেছি ওই ক্যাম্পটা আমাদের অনেক উপরে নিয়ে যাবে।

Reneta

আগের ম্যাচে ভালো ব্যাট চালিয়েও নিজেদের ইনিংসকে বড় করতে না পারার আক্ষেপ আছে বাংলাদেশী ব্যাটসম্যানদের। রোববার স্কটল্যান্ডের সঙ্গে ব্যাক্তিগতভাবে বড় ইনিংসের স্বপ্ন দেখলেও দলের প্রয়োজনে দুটো ম্যাচেই ‘বড় জয়’ চান জুনিয়র টাইগাররা।  

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বড় জয়’ চায় জুনিয়র টাইগাররা

পরবর্তী

পথশিশুদের জন্য পিঠা উৎসব

পরবর্তী

পথশিশুদের জন্য পিঠা উৎসব

পথশিশুদের জন্য পিঠা উৎসব

সর্বশেষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT