চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে শীর্ষস্থান পোক্ত ম্যানসিটির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৫ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তার আগে নিজেদের রীতিমতো ঝালিয়ে নিল পেপ গার্দিওলার শিষ্যরা। শনিবার লিগ ম্যাচে ঘরের মাঠে ওয়াটফোর্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তারা। ৩-১ গোলে জিতেছে সিটিজেনরা।

ম্যাচে সিটির হয়ে নজরকাড়া পারফরম্যান্স ইংল্যান্ড তারকা রাহিম স্টার্লিংয়ের। হ্যাটট্রিক করেন তিনি।

শুধু জয় নয়, একইসঙ্গে খেতাবি লড়াইয়ে তারা চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

সিটি জিতলেও, এদিন কিন্তু বড় ধাক্কা খেয়েছে আরেক বড় দল টটেনহ্যাম হটস্পার। প্রথম চারের লড়াইয়ে, অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও অবনমনের আওতায় থাকা সাউথাম্পটনের কাছে হেরে যান হ্যারি কেনরা। স্পারদের হার ২-১ গোলে। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। তাদেরকে তাড়া করেছে ম্যানইউ, আর্সেনাল এবং চেলসি।

অন্যদিকে, বুন্দেসলিগায় বিশাল ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে তারা ভি এফ এল উল্ফসবার্গকে হারিয়েছে ৬-০ গোলে। দলের হয়ে রবার্ত লেভানডোস্কি জোড়া গোল ছাড়াও সার্জ নাব্রি, হামেশ রদ্রিগেজ, টমাস মুলার ও জোসুয়া কিমিচ একটি করে গোল করেন।

বায়ার্নের রাতে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ডও। তারা স্টুটগার্ডকে হারিয়েছে ৩-১ গোলে। ডর্টমুন্ডের হয়ে মার্কো রিউস, পাকো আলকাসের ও ক্রিস্টিয়ান পুলিসিক একটি করে গোল করেন।

Reneta

এই জয়ের পর বায়ার্ন ও ডর্টমুন্ডের পয়েন্ট সমান। ২৫ ম্যাচ শেষে উভয় দলের পয়েন্ট ঠিক ৫৭। তবে গোল ব্যবধানে শীর্ষে বায়ার্ন।

ইতালিয়ান লিগে জয় পেয়েছে এসি মিলান। তারা ২-১ গোলে হারায় শিয়েভো ভেরোনাকে। গোল করেছেন লুকাস বিগলিয়া ও ক্রিজিসটফ পিয়াটেক। এই জয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে এসি মিলান। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। সমানসংখ্যক ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা নেপলির পয়েন্ট ৫৬।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসি মিলানবায়ার্নম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষার রোডম্যাপ প্রণয়নে সুপারিশ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মহাসড়কে সংজ্ঞাহীন পড়েছিলেন ধান কাটার ৫ শ্রমিক

মে ১৩, ২০২৬

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT