ওয়ালটন-বিএসজেসি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করেছে লাল-সবুজের চ্যানেল আই। রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দৈনিক সংবাদ প্রতিদিনের বিপক্ষে ৯৮ রানের বড় জয় পায় চ্যানেল আই।
শুরুতে ব্যাট করতে নেমে রাহুল রায়ের ২১ বলে ৫৬ রানের এক বিধ্বংসী ইনিংসে নির্ধারিত ৬ ওভারে দুই উইকেটে ১২১ রান করে চ্যানেল আই।
১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সংবাদ প্রতিদিন মাত্র ২৩ রানে অলআউট হয়।
ব্যাটিংয়ের পর বল হাতেও দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন রাহুল রায়। এক ওভার বল করে দুইজন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরত পাঠান তিনি।
অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা হয়েছেন রাহুল রায়।








