চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় চ্যালেঞ্জ’ উতরাতে অনুশীলনে একনিষ্ঠ মিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
মিরপুরে ব্যাটিং অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ

মিরপুরে ব্যাটিং অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ

নেটে ব্যাট হাতে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। বোলিং মার্কে তাইজুল, জুবায়ের আর মিরাজ। তাইজুল, জুবায়ের, তামিম ঘণ্টাখানেক পর বেরিয়ে গেলেন। পড়ে থাকলেন মিরাজ। তাকে সঙ্গ দিতে এগিয়ে এলেন মোহামেডান কোচ সোহেল ইসলাম। মিরাজ থাকলেন আরও এক ঘণ্টা। ব্যাট হাতে।

প্রথম বেঞ্চের ছাত্রের মতো হাতেকলমে ঝালিয়ে নিলেন ফুটমার্ক, ল্যান্ডিং আর ফলো-থ্রু’র খুঁটিনাটি। মোহামেডানের জার্সি গায়ে থাকলেও এত কিছু যে শুধু প্রিমিয়ার লিগের জন্য নয়; সেটি বুঝতে বাকি থাকল না কারও।

পরে মিরাজ নিজেই জানালেন সামনে ‘বড় চ্যালেঞ্জ’ বলেই তার এত পরিশ্রম, ‘সামনে আমাদের আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফির টাইট শিডিউল আছে। সেখানে চ্যালেঞ্জটা আরও বড়। তাছাড়া মাত্র শ্রীলঙ্কা সিরিজ শেষ করলাম। প্রিমিয়ার লিগ চলছে, তাই ভাল পারফরমেন্সের জন্য অনুশীলন করছি।’

এ বছর দেশের বাইরে বেশি খেলছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা সফর শেষ হয়েছে। দেশের বাইরে আরও দুটি সফর অপেক্ষা করছে।

দেশের বাইরে খেললে আত্মবিশ্বাস কতটা বাড়ে সে কথা শোনালেন মিরাজ, ‘আমরা এবছরই দেশের বাইরে বেশ কয়েকটি সিরিজ খেলেছি। কিন্তু এরআগে দুই তিন বছর ধরে দেশের মাটিতেই খেলেছি। তার আগের বছরগুলোতে নিউজিল্যান্ড কিংবা ইংল্যান্ডেও কিন্তু যাওয়া হয়নি। দেশের বাইরে খেলা আমাদের এখন বেশ সাহায্য করছে। কেননা বাইরের কন্ডিশন সম্পর্কে জানতে পারছি। এতে করে আমরা অভিজ্ঞ হচ্ছি, আত্মবিশ্বাসী হচ্ছি। বিশেষ করে আমরা যারা জুনিয়র আছি, তারা ওসব দেশের কন্ডিশন সম্পর্কে জানতে পারছি। জুনিয়রদের জন্য এটা একটা ইতিবাচক দিক।’

গত বছর ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মিরাজের। ২ ম্যাচে ১৯ উইকেট নেন এই তরুণ। সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টিতে অভিষেক হয় তার। সব ফরম্যাটেই নিজের সামর্থ্য দেখিয়ে চলেছেন ১৯ বছরের এই তরুণ।

Reneta

‘তিন ফরম্যাটই উপভোগ করছি। আমি চিন্তা করি না যে শুধু টেস্ট প্লেয়ারই হব, ওয়ানডে খেলব বা টি-টুয়েন্টি বিশেষজ্ঞ হব। তিন ফরম্যাটেই খেলব, যে ফরম্যাটে যেভাবে খেলা দরকার সেভাবেই খেলব। আমি ওই ভাবেই নিজেকে তৈরি করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণআন্দোলন হতে পারে: নাহিদ ইসলাম

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT