চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক-আউটে’ নাশকতা ঠেকাতে প্রস্তুত পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ১৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ডিএমপি

‘ব্ল্যাক-আউট’ কর্মসূচিতে নাশকতা প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

যার যার অবস্থান থেকে জাতীয় স্বার্থে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে একটি সুন্দর, সুশৃংখল ও সমন্বিত নিরাপত্তা দিতে সকলকে আহ্বানও জানান তিনি।

বুধবার ডিএমপি হেডকোয়ার্টার্সে আসন্ন মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস পালন উপলক্ষে এক সমন্বয় সভা এসব তথ্য জানান ডিএমপি কমিশনার।

আসন্ন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে সরকারের পরিকল্পনা হিসেবে থাকছে ২৫শে মার্চ কাল রাতে গণহত্যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে সারাদেশ ১ মিনিট অন্ধকারাছন্ন রাখা।

২৫ মার্চ রাত ০৯টা থেকে ০৯টা ০১মিনিট পর্যন্ত বাংলাদেশ জুড়ে ১ মিনিট অন্ধকারাছন্ন করে রাখতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এদিন জাতীয় গ্রিডের লাইন বন্ধ না করে যার যার অবস্থান থেকে নিজেদের নিয়ন্ত্রিত ইলেক্ট্রিক সুইচ ১ মিনিট বন্ধ করে অন্ধকারাছন্ন রেখে গণহত্যার শহীদদের প্রতি সম্মান জানাতে অনুরোধ জানানো হয়েছে।

গণহত্যায় আত্মত্যাগকারী নিরীহ মানুষের শ্রদ্ধার্থে সরকারি এই সিদ্ধান্ত সকল নাগরিকদের পালনের জন্য অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন: এক মিনিট নীরবতা পালনের মতই এই ১ মিনিট ‘ব্ল্যাক-আউট’ নাইট পালন করা হবে। এই ১ মিনিট অন্ধাকারাছন্ন সময়ে যাতে করে কোন দুষ্কৃতিকারী কোন ধরণের নাশকতা করতে না পারে সে জন্য পুলিশ ও গোয়েন্দা সংস্থা প্রস্তুত রয়েছে।

Reneta

ডিএমপি কমিশনার বলেন, মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপনের ব্যবস্থা করতে আমরা বদ্ধপরিকর।

এ সময় উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিএমপি ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিএমপি কমিশনার
শেয়ারTweetPin1

সর্বশেষ

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬

আমার চেয়ে বেশি যোগ্য শুধু ফার্গুসন: আনচেলত্তি

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT