অন্যান্য

ব্লেয়ারের ক্ষমা প্রার্থনার নিন্দায় ফারুকী

ব্লেয়ারের ক্ষমা প্রার্থনার নিন্দায় ফারুকী

সিএনএন-এ রোববার প্রচারিত একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে ইরাক যুদ্ধের জন্য ক্ষমা চেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। বলেছেন, তারা ‘ভুল’ তথ্যের ওপর ভিত্তি করে পরিণাম না ভেবেই ইরাকে অভিযান চালিয়েছেন।

ব্লেয়ারের এই ক্ষমা প্রার্থনার তীব্র নিন্দা জানিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্যনির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী। ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে ক্ষমা চাওয়ার সংবাদটি শেয়ার করে ফারুকী লেখেন:

‘মানবতাবিরোধী অপরাধ কি শুধু একটি ‘সরি’ দিয়ে সমাধা করে ফেলা যায়?

নাকি এর বিচার করা প্রয়োজন?

আইএস এখন যা করছে তার সঙ্গে এর পার্থক্য কোথায়?’

ইরাক যুদ্ধ নিয়ে টনি ব্লেয়ারের ক্ষমাপ্রার্থনার সংবাদটি পড়ুন এই লিংকে।

বিষয়:আইএস ইরাক ইরাক যুদ্ধ টনি ব্লেয়ার মোস্তফা সারোয়ার ফারুকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…